আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরফ্যাশনের ঢালচরে কৃষকদল সভাপতি নেছার উদ্দিনের গণসংযোগ

 

Brother IT Digital

চরফ্যাশনের ঢালচরে কৃষকদল সভাপতি নেছার উদ্দিনের গণসংযোগ

জুলফিকার তালুকদার, চরফ্যাশন: ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করেছেন দক্ষিণ আইচা থানা কৃষক দলের সভাপতি ও ঢালচর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মো. নেছার উদ্দিন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় ব্যবসায়ী, জেলে, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতার কথা জানান এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।

গণসংযোগকালে কাজী মো. নেছার উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে রয়েছেন। জনগণ তাকে চেয়ারম্যান নির্বাচিত করলে ঢালচর ইউনিয়নকে আধুনিক, সুন্দর ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ইউনিয়নের মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, “আমাদের নেতা ভোলা-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ভাইয়ের দিকনির্দেশনায় একটি সমৃদ্ধ ও আধুনিক ঢালচর ইউনিয়ন গড়ে তুলতে কাজ করতে চাই। দীর্ঘদিনের নদীভাঙনসহ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে চাই। এ জন্য ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা প্রত্যাশা করছি।”

গণসংযোগের অংশ হিসেবে তিনি আনন্দ বাজার, মাঝের চর বাজার, তারুয়া আদর্শ গ্রাম ও পূর্ব ঢালচরসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় যান। সেখানে স্থানীয় প্রবীণ ব্যক্তি, তরুণ, ব্যবসায়ী ও সমর্থকদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় স্থানীয়দের কাছে ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন এবং জনকল্যাণমূলক কার্যক্রম, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং নদীভাঙন মোকাবিলায় গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন তিনি।





 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৩৫ দিনেই কোরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

1

আমদানিতে ঝুঁকি কমাতে হেজিং সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক

2

মাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্

3

৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, দর্শনার্থীদের জ

4

‘তিশা আমাকে বাঁচাইও’ কেন আকুতি করছেন দীপা?

5

চরফ্যাশনে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্য

6

দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার

7

দক্ষিণ আইচায় বশার হত্যা: ঘটনাস্থল পরিদর্শনে ভোলার পুলিশ সুপা

8

শশীভূষণে রিকশাচালক সেজে মাদক কারবারিকে ধরলেন পুলিশ

9

নবম পে-স্কেল বাস্তবায়নের পথে সরকার, জুলাই থেকে কার্যকরের প্র

10

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে আমির হামজার হুমকি

11

তজুমদ্দিনে গ্রেপ্তারের পর স্বেচ্ছাসেবক দল নেতা গফুর বহিষ্কার

12

সপরিবারে শিক্ষক হত্যা মামলার তদন্তের দায়িত্ব পেল ডিবি

13

মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত শিশুটি তারই ছেলে

14

বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান নেবে ১১ দলীয় জোট

15

জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার

16

বরিশাল সফরে যেসব কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী

17

চর মানিকায় কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

18

‘রাজুর স্ত্রী’ পরিচয়ে কক্সবাজার হোটেলে উঠেন স্কুলছাত্রী তাজম

19

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নাহিদের বিস্ফোরক মন্তব্য

20