আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের মাঝেই মেসিপ্রেমীদের জন্য বড় দুঃসংবাদ



চ্যানেল ভোলা: বিশ্বকাপের গ্রুপ পর্বে দুর্দান্ত ছন্দে থাকা লিওনেল মেসিকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না অধিনায়ক। বে বদলি হিসেবে মাঠে নামতে পারেন তিনি।

সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, ‘লিও শুরুতে বেঞ্চে থাকবে। পরে ম্যাচের কোনো এক পর্যায়ে তাকে মাঠে নামানো হবে।

ইতোমধ্যেই আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে টানা দুই জয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তাই জর্ডানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে দলের সবচেয়ে বড় তারকাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনার পাঁচটি গোলই এসেছে মেসির পা থেকে। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পর অস্ট্রিয়ার বিপক্ষেও জোড়া গোল করেন তিনি।

এর মধ্য দিয়ে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮-তে, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ।

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি। এরপর অস্ট্রিয়ার বিপক্ষে দুই গোল করে সেই রেকর্ড ভেঙে এককভাবে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হন আর্জেন্টাইন মহাতারকা।

এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ২০১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মেসি। বিশ্বকাপে এটি তার ষষ্ঠ আসর এবং তিনি ইতোমধ্যেই রেকর্ড ২৮টি বিশ্বকাপ ম্যাচ খেলেছেন।

টানা ছয়টি বিশ্বকাপে গোল করার কীর্তিও গড়েছেন তিনি, যা এর আগে কেবল ফ্রান্সের জুস্ত ফন্টেইন ও ব্রাজিলের জর্জিনহোর ছিল।

বিশ্বকাপ শুরুর আগে ইন্টার মায়ামির হয়ে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে সামান্য চোটে ভুগছিলেন মেসি। যদিও টুর্নামেন্টে এখন পর্যন্ত তার ফিটনেস নিয়ে কোনো সমস্যা দেখা যায়নি। তারপরও নকআউট পর্বের আগে তাকে সতেজ রাখতে এই ম্যাচে বিশ্রাম দিচ্ছে আর্জেন্টিনা।

জর্ডানের বিপক্ষে ম্যাচ শেষে নকআউট পর্বে নিজেদের অভিযান শুরু করবে স্কালোনির দল। বিশ্বকাপের নতুন ৪৮ দলের ফরম্যাটে ফাইনালে উঠতে হলে আর্জেন্টিনাকে টানা পাঁচটি নকআউট ম্যাচ খেলতে হবে।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম ৬ মাসে ৪৬৪ অপতথ্যের শিকার বিএনপি সরকার

1

১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্

2

স্বর্ণের দাম কমে কত টাকায় বিক্রি হচ্ছে আজ

3

দেশে এখনো হাসিনার আমলের সিস্টেম বিদ্যমান: হাসনাত আবদুল্লাহ

4

‘ওসির হাতে জুতা’ ভিন্নভাবে উপস্থাপন, পুলিশ অ্যাসোসিয়েশনের প্

5

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

6

ভোলায় ইয়াবাসহ বিজিবির এলপিআরপ্রাপ্ত সদস্য আটক

7

এসএসসির ফল প্রকাশের তারিখ কি আবার বদলাচ্ছে?

8

জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি

9

দুর্গম চরাঞ্চলসহ ভোলায় প্রায় ৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপস

10

এক বছরে ২ লাখের বেশি ইয়াবা উদ্ধার করেছে এপিবিএন-৮

11

আবারও বাড়ল তেলের দাম

12

সাংবাদিক ইলিয়াস ও প্রতিমন্ত্রী নূরের ‘বাকযুদ্ধ’

13

মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়

14

একাধিক ছবি পোস্ট করে বিদ্যা সিনহা মিমের আত্মবিশ্বাসী বার্তা

15

ফেসবুক-ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের আভাস

16

সরকারের ১৮০ দিনের উন্নয়নের প্রামাণ্য দলিল প্রকাশ

17

অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

18

খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ

19

জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে অঙ্গীকার পুনর্ব্যক্ত করল বাংলাদেশ

20