আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ‘জুয়ার টেবিলে’ নেইমার

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: বিশ্বকাপ থেকে হতাশাজনকভাবে বিদায় নিয়েছে ব্রাজিল। তাই স্বাভাবিকভাবে দলটির তারকা খেলোয়াড় নেইমারের মন ভালো না থাকারই কথা। এর মধ্যেই তাকে দেখা গেছে এবার পোকার টেবিলে। তবে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড সিরিজ অব পোকার (ডব্লিউএসওপি)–তেও দীর্ঘ পথ পাড়ি দিতে পারেননি ব্রাজিলের এই তারকা ফুটবলার।

ডব্লিউএসওপির ২০২৬ আসরের ১০ হাজার ডলারের মেইন ইভেন্টে অংশ নিয়েছিলেন ৩৪ বছর বয়সী নেইমার। কিন্তু প্রতিযোগিতার শেষ পর্যন্ত টিকে থাকতে পারেননি তিনি।

ফক্স স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে একই ইভেন্টে ২০২৫ সালে ফাইনাল টেবিল পর্যন্ত পৌঁছানোর অভিজ্ঞতা ছিল তার।

পোকার নেইমারের জন্য নতুন কোনো বিষয় নয়। ফুটবলের বাইরে অবসর সময়ে নিয়মিতই এই খেলায় অংশ নেন তিনি। অনলাইনেও পোকার খেলার অভ্যাস রয়েছে তার।

বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের মাত্র এক সপ্তাহ পর নেইমারের পোকার টুর্নামেন্টে অংশ নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

আয়োজকেরা তার খেলার একটি ভিডিও প্রকাশ করে স্বাগত জানিয়ে লেখে, ‘ওয়ার্ল্ড সিরিজ অব পোকার ২০২৬-এ স্বাগতম নেইমার। বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের প্রায় এক সপ্তাহ পর ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার ১০ হাজার ডলারের সিক্স-ম্যাক্স টুর্নামেন্টে অংশ নিয়েছেন।’

 

 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করেন প্রথমেই সাতক্ষ

1

কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্

2

আজ মা পরীর জন্মদিন

3

সাপের কামড়ে চিকিৎসাধীন জেলে বাবলুর মৃত্যু

4

জুলাই আন্দোলনের কৃতিত্ব কখনো দাবি করেনি জামায়াত: শফিকুর রহমা

5

বরগুনা-ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ১২৯ পিস ইয়াবাসহ আটক ২

6

বিটিভির নতুন মহাপরিচালক কে এই কাজী জেসিন?

7

‘আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি’

8

দেশের ৩ জেলায় ফের বন্যার আশঙ্কা

9

শাহজালাল বিমানবন্দরে উড্ডয়নের আগে বিমানে যান্ত্রিক ত্রুটি, ন

10

দাম কমে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

11

লালমোহনে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

12

আসিফ মাহমুদের বিরুদ্ধে সুইস ব্যাংকসহ বিদেশে বিনিয়োগের অভিযোগ

13

বিমানবন্দরে যেভাবে গ্রেপ্তার হলেন খলনায়ক ডন

14

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢ

15

ভোলায় স্বামীকে কুপিয়ে টুকরো করার মামলায় স্ত্রী নুরনাহারের ফা

16

চ্যানেল ভোলায় সংবাদ প্রকাশের পর নিখোঁজ আহাদকে ফিরে পেল পরিবা

17

কোটি টাকার সেতু এখন মরণফাঁদ, প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার ৩০

18

মন্ত্রিসভার সদস্য হচ্ছেন আরও ৪ জন

19

ক্ষমতাচ্যুতির দুই বছর পর প্রথমবার প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা

20