আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

যে কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন না মির্জা আব্বাস



    দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ রয়েছে ৩৪৯ জন সংসদ সদস্যের।

    তবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারছেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস। অসুস্থতাজনিত কারণে বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। এ কারণে নির্বাচনে অংশ নিতে পারছেন না তিনি।

    ভোট দিতে না পারার বিষয়টি জানিয়ে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দিয়েছেন মির্জা আব্বাস। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

    জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে চট্টগ্রাম-৪ আসন শূন্য থাকায় এবারের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হিসেবে রয়েছেন ৩৪৯ জন সংসদ সদস্য। তবে মির্জা আব্বাস দেশের বাইরে থাকায় কার্যত ভোটার সংখ্যা আরও একজন কমে যাচ্ছে।

    দীর্ঘ প্রায় ৩৫ বছর পর দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    আজ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন।


     

    মন্তব্য করুন

    • সর্বশেষ
    • জনপ্রিয়

    বোরহানউদ্দিনে পুলিশের অভিযানে ৯১ পিস ইয়াবাসহ আটক ১

    1

    দেশের ১৩ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

    2

    জুলাইয়ে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ৫০

    3

    হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্য

    4

    বোরহানউদ্দিনে ব্রাজিল সমর্থকদের শোডাউনে সড়ক দুর্ঘটনায় আহত

    5

    এক টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হা

    6

    তজুমদ্দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে আলোচনা সভা

    7

    স্থানীয় নির্বাচনে কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবেন না: রাশেদ

    8

    ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ভোলা জেলা ছাত্রদলের

    9

    দক্ষিণাঞ্চলে বারোমাসি লেবু চাষ সম্প্রসারণের উদ্যোগ

    10

    রাষ্ট্রপতি পদে কর্নেল অলির মনোনয়নপত্র বৈধ ঘোষণা

    11

    দুর্গম চরাঞ্চলসহ ভোলায় প্রায় ৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপস

    12

    অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

    13

    উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হয়েছে ব্য

    14

    কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্

    15

    জুলাই জাদুঘরের ভাস্কর্য ভাঙার আহ্বান মাদানীর

    16

    ফেল করা শিক্ষার্থীদের বিশেষ বার্তা শিক্ষামন্ত্রীর

    17

    বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যারা

    18

    টাইগার খেয়েছি, আর্জেন্টিনার খেলা দেখেছি, এরপর কী হয়েছে, জা

    19

    জাল টাকা রাখায় ভোলায় নারীর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

    20