আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট!



প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট! জামায়াত কখনো ক্ষমতায় গেলে প্রকৃত সরকার থেকেও এভাবেই এনসিপি আউট থাকবে।

বুধবার (২৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

রাশেদ খাঁনের ফেসবুক পোস্ট হুবহু তুলে ধরা হলো:

বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট! জামায়াত কখনো ক্ষমতায় গেলে প্রকৃত সরকার থেকেও এভাবেই এনসিপি আউট থাকবে। সাংগঠনিক সক্ষমতা না থাকার পরেও এনসিপিকে এতোগুলো আসন ও প্রার্থীদের নির্বাচনী খরচ দান করার মূলেই ছিলো জামায়াতের ৭১ এর অপরাধকে মোছার অপচেষ্টা করা।

কিন্তু শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, এনসিপিকে দিয়ে ৭১ এর গণহত্যার দায় থেকে মুক্তি পাওয়া যাবে না। যতোদিন জামায়াত থাকবে ,ততোদিন ৭১ এর গণহত্যার দায় নিয়েই জামায়াতকে বাঁচতে হবে। যেমনিভাবে আওয়ামীলীগকে ২৪ এর গণহত্যার দায় নিয়েই পালিয়ে বাঁচতে হচ্ছে।

ছায়া সরকার গঠনের মাধ্যমে ফেসবুক হাইপ ও জরিপে ক্ষমতায় যাওয়ার দৌড়ে এগিয়ে থাকা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানসহ নেতাদের কষ্ট এবার কিছুটা হলেও লাঘব হবে বলে মনে করি। এখন জামায়াতের নেতাদের শরীরের মধ্যে একটা ক্ষমতায় থাকার হাবভাব পরিলক্ষিত হবে। এখন আর ক্ষমতায় না যেতে পারার আক্ষেপে হিংসা ও বিদ্বেষমূলক বক্তব্য হয়তো পরিলক্ষিত হবে না। হয়তো তারা দায়িত্বশীল হবে এবং রাষ্ট্র পুনর্গঠনে সরকারকে বিকল্প পলিসি দিবে। তবে ছায়া স্বরাষ্ট্র মন্ত্রী হামিদুর রহমান আজাদের মতো গুম নিয়ে মিথ্যাচার ও অপপ্রচার করলে মানুষ কিন্তু ছায়া সরকারকে গুজব সরকার ও মন্ত্রীদের গুজব মন্ত্রী ডাকা শুরু করবে।

পরিশেষে ছায়া মন্ত্রীসভায় ৫ আগস্ট পরবর্তীতে বিপ্লবী হিসাবে আবির্ভূত হওয়া মারদিয়া মমতাজ আপার মতো একজন নারী নেতৃত্বকে অন্তত রাখতে পারত! নাকি জামায়াত ক্ষমতায় গেলে কোন নারীকে মন্ত্রীত্বে বসাবে না? যেমনিভাবে জুলাই জাতীয় সনদ ভায়োলেট করে একজন নারীকেও নমিনেশন দেয় নি জামায়াত! অথচ পুলিশি নিরাপত্তায় লং মার্চ করবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে! কিন্তু নির্বাচনের আগে থেকে নারী প্রার্থী দেওয়া দেওয়ার মাধ্যমে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন শুরু করে বিএনপি এবং দায়িত্ব পাওয়ার পরে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যেই কাজ করছে বিএনপি সরকার।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে নতুন নির্দেশনা

1

কিডনি বিক্রির ‘বকেয়া’ সাড়ে ৯ লাখ টাকা না পেয়ে মামলা

2

ভোলায় মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধের দাবি বাস মালিক সমিতির

3

বৈরী আবহাওয়ায় গভীর সাগরে তিন ট্রলারডুবি, নিখোঁজ ১৩ জেলে

4

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনা শিবিরে

5

দুই-একদিনেই সংসদে উঠছে মাদক প্রতিরোধ আইন সংশোধনী: স্বরাষ্ট্র

6

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত

7

ভোলায় রক্ত দেওয়ার আগে ক্রস-ম্যাচিংয়ে অবহেলার অভিযোগ

8

বাড়ির উঠানে গাছ লাগিয়ে নিয়মিত গাঁজা বিক্রি, ৫ গাছসহ গ্রেপ্তা

9

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে এবার বার্তা দিলেন প্রধানমন্ত্রীর উপদ

10

গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না

11

১৭ বার পেছাল অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ

12

আগস্টে কোনো রেমিট্যান্স আসেনি যে ৭ ব্যাংকে

13

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ নয়, তবুও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্র

14

শেখ হাসিনাকে দেশে ফেরার অনুরোধ সোহেল তাজের

15

মেট্রো স্টেশনের নিচে বোমা বিস্ফোরণ

16

মাদারীপুরে সাপের ছোবলে প্রাণ গেল গৃহবধূর

17

জামায়াত গণতান্ত্রিক দল নয়: মির্জা ফখরুল ইসলাম

18

দুপুরে দেশে ফিরছেন স্পিকার, বিকেলে পদত্যাগ করতে পারেন রাষ্ট্

19

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম মৃত্যুবার্ষিকী আজ

20