আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিক্ষায় ভ্যাট কমানোয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল



বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাটের হার কমানো, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে অধ্যয়নের সুযোগ সৃষ্টি এবং তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে রাজধানীতে মিছিল করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

শুক্রবার (৩ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে বনানী কাকলী মেইন রোড হয়ে বনানী ১১ নম্বর সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচির সমাপ্তি হয়। মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব।

তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাটের হার কমানোর সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান ছাত্রদল সভাপতি।

মিছিলের নেতৃত্ব দেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু)। এ সময় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রিসালাত ইসলাম সজীবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকায় অবস্থিত প্রায় ৫০ থেকে ৫২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।

সভাপতির বক্তব্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আবু হোরায়রা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যুগান্তকারী ও শিক্ষা-বান্ধব সিদ্ধান্ত গ্রহণ করেছেন। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট ১০ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে পড়াশোনার সুযোগ এবং তৃতীয় ভাষা শিক্ষার জন্য ভাষা ল্যাব স্থাপনের উদ্যোগ উচ্চশিক্ষাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে সহায়ক হবে। তিনি দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ প্রতিষ্ঠারও দাবি জানান।

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু)বলেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে আরও যুগোপযোগী ও শিক্ষা-বান্ধব সিদ্ধান্ত গ্রহণ করা হবে—এটাই দেশের শিক্ষার্থীদের প্রত্যাশা। তিনি প্রত্যেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেন।

কর্মসূচিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয়। মিছিলজুড়ে বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে বলে আয়োজকরা জানান।                                                                         


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ বার নিজের নাম লেখার অ্যাসাইনমেন্ট, ব্যাখ্যা দিলেন সেই শি

1

পুরুষ নির্যাতন দমন কি আইন প্রয়োজন?

2

‘হারুনের ভাতের হোটেল’ বন্ধ হওয়ার দিন আজ

3

শেখ হাসিনা দেশে ফিরবে না দল টিকিয়ে রাখতে এসব বলছে: ভোলায় পার

4

লাশের পাশে ছাগল জবাই দিয়ে খেয়েছিলেন জিয়াউলসহ বড় অফিসাররা

5

দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার

6

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় বন্যার শঙ্কা

7

বিশ্বকাপের সময় ব্রাজিলে ১১৮ কোটি টাকার নকল জার্সি জব্দ

8

রাষ্ট্রপতি পদে কর্নেল অলির মনোনয়নপত্র বৈধ ঘোষণা

9

চার স্ত্রীর পর আরেক নারীর ঘরে আটক জামায়াত সমর্থক

10

গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না

11

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল বাংলাদেশ

12

চরফ্যাশনে মাওলানা জুবায়েরের বয়ান শুনতে মানুষের ঢল

13

ভোলায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৩

14

আপত্তিকর মন্তব্যের অভিযোগে এনসিপির বিরুদ্ধে মনপুরায় বিক্ষোভ

15

স্কুল টিফিনে ব্লেড পাওয়ার ঘটনায় শিক্ষা কর্মকর্তাকে শোকজ

16

বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান নেবে ১১ দলীয় জোট

17

এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলিতে নতুন সিদ্ধান্ত

18

ইনডাকশন চুলায় বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু

19

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা

20