আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ক্ষমতাচ্যুতির দুই বছর পর প্রথমবার প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা



ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা । আগামী ৫ আগস্ট ভারতের নয়াদিল্লিতে এফসিসি সাউথ এশিয়া আয়োজিত এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে তিনি নিজের রাজনৈতিক পরিকল্পনা এবং বাংলাদেশে ফেরার রূপরেখা তুলে ধরবেন বলে জানা গেছে।

রোববার (০২ আগস্ট) ইন্ডিয়া টুডের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ৫ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত নয়াদিল্লির মাথুরা রোডের স্যার মার্ক টুলি অডিটোরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। ক্লাবের সামাজিক যোগাযোগমাধ্যমেও এটি সরাসরি সম্প্রচার করা হবে।

২০২৪ সালের ৫ আগস্ট সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে শুরু হওয়া ছাত্র আন্দোলন দেশজুড়ে সরকারবিরোধী গণআন্দোলনে রূপ নেয়। বিক্ষোভকারীরা ঢাকায় সরকারি বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুর চালানোর পর শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যান।

ভারতে যাওয়ার পর থেকে তিনি কোনো প্রকাশ্য অনুষ্ঠান বা আনুষ্ঠানিক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অংশ নেননি। ফলে এই বক্তব্যকে ক্ষমতা ছাড়ার পর তার প্রথম বড় জনসম্মুখে উপস্থিতি হিসেবে দেখা হচ্ছে।

অনুষ্ঠানের আমন্ত্রণপত্র অনুযায়ী, অনুষ্ঠানে শেখ হাসিনার সঙ্গে আরও কয়েকজন বাংলাদেশি রাজনৈতিক নেতা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তি অংশ নেবেন।

তাদের মধ্যে রয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের সাধারণ সম্পাদক মাহম্মদ আলী সিদ্দিক, সাবেক ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক পলাশ, রাজনৈতিক ও সন্ত্রাসবিরোধী বিশ্লেষক আবু ওবাইদা আরিন এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ ইউএসএর পরিচালক শাহ মো. বখতিয়ার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এফসিসি সাউথ এশিয়া ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব প্রেস ক্লাবসের (আইএপিসি) সভাপতি ড. ওয়াইল আওয়াদ।

উল্লেখ্য, বর্তমান সরকার আওয়ামী লীগের উচ্চপর্যায়ের বেশিরভাগ নেতার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অব্যাহত রেখেছে। একইসঙ্গে আদালতের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তার, শাস্তির মুখে ৩ নারী পুলি

1

চরফ্যাশনে নজরুল বর্ষ উদযাপন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান

2

সিলগালা করা ওয়ার্ডের চাবি ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

3

দেশে এখনো হাসিনার আমলের সিস্টেম বিদ্যমান: হাসনাত আবদুল্লাহ

4

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক ক

5

ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম, মঞ্চ মাতাবেন ২৪ জুলাই

6

সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে দুলাভাই বাহিনীর গোলাগুলি, নিহত

7

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়

8

ভোলায় ব্যবসা প্রতিষ্ঠানে বিনামূল্যে ২ হাজার অগ্নিনির্বাপণ যন

9

ভোলার মেয়ে হাজেরাকে ২০ হাজার টাকায় পাকিস্তানে বিক্রি

10

লালমোহনে কৃষক কার্ড প্রণয়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

11

বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন উপদেষ্টা মাহদী আমিন

12

ভোলায় গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি

13

দৌলতখানে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান

14

বিশ্ববাজারে কমল অপরিশোধিত তেলের দাম

15

চরফ্যাশনে পানিতে ডুবে প্রাণ গেল নবম শ্রেণির শিক্ষার্থীর

16

সমাবেশে যোগ দিতে গোলাপগঞ্জ যাচ্ছেন এনসিপি নেতারা

17

লালমোহনে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জর

18

প্রতিবন্ধী ৩ জনের হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

19

শাহজালাল বিমানবন্দরে উড্ডয়নের আগে বিমানে যান্ত্রিক ত্রুটি, ন

20