আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের টাকা আছে কিন্তু খারাপ কিছু করার সক্ষমতা নেই : ডা. জাহেদ



চ্যানেল ভোলা : দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের খারাপ কিছু করার সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।

তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের টাকা আছে, কিন্তু এই দেশে খারাপ কিছু করার সক্ষমতা তাদের নেই। ভারতে বসে যা করছে, তা কাজ করবে না। শেখ হাসিনা যেসব নির্দেশনা দিয়েছেন আগে, সেগুলোও কার্যকর হয়নি।’

আজ মঙ্গলবার (৭ জুলাই) তথ্য অধিদপ্তরের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

জাহেদ উর রহমান বলেন, এখনও যারা আওয়ামী লীগ করেন, মিছিল করতে আসেন, দুঃখ পাই। তাদের জীবনও মূল্যবান। প্রত্যেকের প্রতি এই আহ্বান জানাতে চাই। রাষ্ট্রের আইন যেন না ভাঙে।

তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ না, তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ। অপেক্ষা করুন, আদালতে বিচার চলছে। বিচারে যদি দেখা যায়, তারা নিষিদ্ধ হচ্ছে না, তাহলে তারা কর্মকাণ্ড চালাতে পারবে।

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভায় হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।

ওই হামলার প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, নাহিদ ইসলাম একটা দলের প্রধান হিসেবে দায়িত্বশীল বক্তব্য দিতে পারতেন কিন্তু তিনি দিয়েছেন রাজনৈতিক বক্তব্য। তিনি বলেছেন, সরকার এর পেছনে আছে, কিন্তু তথ্য সঠিক নয়।

তিনি বলেন, কিছু মানুষ জুলাই নিয়ে কটূক্তি করছে, তবে এ কটূক্তি অপরাধ হিসাবে গণ্য করা হচ্ছে না। এটা ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য হবে কিনা তা আলোচনা হতে পারে।

জাহেদ উর রহমান বলেন, জুলাই জাদুঘর ৫ আগস্ট খুলে দেওয়া হবে।

স্থানীয় সরকার নির্বাচন এ বছর অক্টোবরে শুরু হয়ে আগামী বছর অক্টোবর নাগাদ শেষ হবে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০ হাজার টাকা ঋণে শুরু, এখন দিনে আয় ৩ হাজার

1

তিন দশকেও বদলায়নি ভোলার ভাগ্য, প্রধানমন্ত্রীর শিল্পপার্ক ঘোষ

2

প্রস্তাবিত বাজেটে দক্ষিণাঞ্চলবাসীর সঙ্গে বৈষম্য করার অভিযোগ

3

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

4

‘ফতোয়ার’ জন্য আর মাদ্রাসায় যেতে হবে না, ‘সংসদেই দেয়া হয়’: শা

5

প্রতিবন্ধী ৩ জনের হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

6

দেশের বাজারে আজ যে দরে মিলবে স্বর্ণ

7

চরফ্যাশনে ডাব ব্যবসায়ী আলাউদ্দিন হত্যার ঘটনায় দুই আসামি গ্রে

8

চরফ্যাশনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে প্রকল্প অবহিতকরণ

9

উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হয়েছে ব্য

10

নারী পীরের আস্তানায় গান-বাজনা, মুরিদদের হামলায় আহত ১০

11

চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে তিন শিক্ষকের সংবর্ধনা ও দোয়া মা

12

বিএনপি সরকার জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি: নাহ

13

পাকিস্তানের পথে জিজেইউএসের মালিক মহিন, সঙ্গে ১৯ সদস্যের প্রত

14

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

15

অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব

16

গণপরিবহনে নারীদের জন্য বড় সুখবর

17

সাংবাদিক ইলিয়াস ও প্রতিমন্ত্রী নূরের ‘বাকযুদ্ধ’

18

জুলাইয়ের শহীদরা আমাদের নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা

19

টয়লেটের ভেতর গোঙানি, তালা ভেঙে মিলল হাত-পা বাঁধা স্কুলছাত্রী

20