আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

সম্পত্তি দান করেও ভোগের অধিকার থাকবে বাবা-মা ও দাদা-দাদির

 

Brother IT Digital

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও বাবা-মা ও দাদা-দাদির জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের আইনি অধিকার নিশ্চিত করতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।

এ লক্ষ্যে ‘দ্য ট্রান্সফার অব প্রোপার্টি (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬’ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৩ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠকটি সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্য ট্রান্সফার অব প্রোপার্টি অ্যাক্ট, ১৮৮২-এ দাতা কর্তৃক জীবনকালীন ভোগাধিকার সংরক্ষণ করে সম্পত্তি দানের বিধান যুক্ত করার লক্ষ্যে সংশোধনী আনা হচ্ছে।

বর্তমান আইনে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো বিধান না থাকায় বাবা-মা বা দাদা-দাদিরা সন্তান বা নাতি-নাতনির নামে সম্পত্তি দান করলেও জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহার করার আইনি নিশ্চয়তা পান না।

প্রস্তাবিত সংশোধনীর মাধ্যমে এ বিষয়টি স্পষ্টভাবে আইনে অন্তর্ভুক্ত করে আইনি সুরক্ষা দেয়া হবে।

মন্ত্রিসভা লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে ‘দ্য ট্রান্সফার অব প্রোপার্টি (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে।  


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ

1

চাঁদাবাজদের বিরুদ্ধে নাসীরুদ্দীন পাটওয়ারীর কড়া বার্তা

2

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে বাংলাদেশী ২৫ এজেন্সির তালিকা প্রক

3

ফ্যামিলি কার্ড শুমারির দায়িত্ব পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

4

পুলিশের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ পেলে ডোপটেস্টের মাধ্যমে

5

সব বাহিনীকে জবাবদিহিতার মধ্যে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

6

বোরহানউদ্দিনে ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম ‘এ রহমান ইলেকট্রনিক

7

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, রাতভর অভিযানে জীবিত উদ্ধার ১৪ জেলে

8

‘লোডশেডিংয়ে ক্ষুব্ধ’ হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে মার

9

নবজাতকের লাশ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স

10

আমিরাতেই আছেন বেনজীর, দেশে ফেরাতে চলছে কূটনৈতিক প্রক্রিয়া

11

চ্যানেল ভোলায় সংবাদ প্রকাশের পর ক্যান্সারে আক্রান্ত সেই জাবে

12

সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার নিয়মে আসছে বড় পরিবর্তন

13

বোরহানউদ্দিনে বসুন্ধরা শুভসংঘের নবগঠিত কমিটির পরিচিতি সভা অন

14

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

15

মাছের পর চড়েছে ইলিশের ডিমের দাম, কেজি ৬ হাজার টাকা

16

নতুন নিয়মে জমির নামজারি, লাগবে যেসব কাগজপত্র

17

নকল সার-কীটনাশক জব্দ করার দুই সপ্তাহে মাথায় মালামাল চুরির অ

18

সৌদি আরবে আগুনে নিহত ১৬ বাংলাদেশির পরিচয় জানা গেল

19

এসএসসি ফল নিয়ে নয়নের অনুপ্রেরণামূলক বার্তা

20