আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন

 

Brother IT Digital

ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদ অধিবেশনে কমিটি পুনর্গঠন করা হয়।

এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনের সভাপতিত্ব করেন। এ কমিটি পুনর্গঠনের জন্য মোহাম্মদ নূরুল ইসলাম প্রস্তাব করেন।

প্রস্তাবে তিনি বলেন, সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী, জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুসারে উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত সংসদ সদস্যদের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক।

কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মুজিবুল হক চৌধুরী (২৫৪ কুমিল্লা-৬)।

কমিটির অন্য সদস্যরা হলেন- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন (১৭৯ ঢাকা-৬), সংসদ সদস্য মোহাম্মদ ফজলুর রহমান (১৬৫ কিশোরগঞ্জ-৪), সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল হান্নান (২৬৩ চাঁদপুর-৪), সংসদ সদস্য জিবা আমিন খান (৩১২ নারী আসন-১২), সংসদ সদস্য আমির এজাজ খান (৯৯ খুলনা-১), সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল ওয়ারেস (৩৩ গাইবান্ধা-৫), সংসদ সদস্য মোহাম্মদ রায়হান সিরাজী (১৯ রংপুর-১) ও সংসদ সদস্য বেগম রোকেয়া বেগম (৩৪৫ নারী আসন-৪৫)।

চিফ হুইপ প্রস্তাবিত কমিটি ভোটে দিলে তা সংসদ সদস্যদের কণ্ঠভোটে পাস হয়।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুব উন্নয়নে প্রশ্নপত্র ফাঁসে সাদিক কায়েমের ৪ দাবি

1

ভোলা সাইক্লোন কি স্বাধীনতার পথ ত্বরান্বিত করেছিল?

2

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় পিছিয়ে ৩১ আগস্ট

3

চরফ্যাশনে আ.লীগ নেতার হামলায় বিএনপি নেতা আহত

4

বিএনপির নারী এমপিকে আইনি নোটিশ দিলেন আসিফ মাহমুদ

5

একাধিক বিয়ের বিষয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

6

বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না

7

সন্ধ্যার মধ্যে ১৩ জেলায় বজ্রবৃষ্টি পূর্বাভাস

8

এশিয়ার বড় বাজারগুলোতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে

9

দৌলতখানে মাদক সরবরাহের অভিযোগে ‘পিচ্চি সজিব’ গ্রেপ্তার

10

তজুমদ্দিনে ১ কোটি ৩১ লাখ টাকার মাদ্রাসা ভবন নির্মাণে অনিয়মের

11

চ্যানেল ভোলায় সংবাদ প্রকাশের পর নিখোঁজ আহাদকে ফিরে পেল পরিবা

12

হজ শেষে দেশে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাং

13

মাদ্রাসগুলোতে স্কুলের চেয়ে ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধমন্ত্

14

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আগামীকাল, প্রচারণার নির্দে

15

ভোলায় পিস্তল, জাল নোট ও ইয়াবাসহ গ্রেপ্তার ৬

16

চ্যানেল ভোলায় সংবাদ প্রকাশের পর ক্যান্সারে আক্রান্ত সেই জাবে

17

আর্জেন্টিনার সমর্থক হয়েও মিশরের জয় চাইলেন নায়িকা বর্ষা

18

সারাদেশের ২৫০ ক্লিনিকের জন্য দুঃসংবাদ

19

গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে লংমার্চ নয়, সরকারকে সময় দিন: আবদুস

20