আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বন্ধ, চালু বিদ্যুৎকেন্দ্রের পাঁচ ইউনিট

 

Brother IT Digital

কাপ্তাই হ্রদের পানি কমতে শুরু করায় আট দিন পর বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার রাত ৯টার পর কপাটগুলো বন্ধ করা হয়। তবে জলকপাট বন্ধ হলেও বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রয়েছে। কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে প্রতিদিন ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের সহকারী প্রকৌশলী তারেক আহমেদ জানান, বিদ্যুৎ উৎপাদনের সময় প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে। বর্তমানে কেন্দ্রের পাঁচটি ইউনিটই চালু রয়েছে।

তিনি জানান, রোববার রাতে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১০৪ দশমিক ৯৮ মিটার এমএসএল। হ্রদটির সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ মিটার এমএসএল।

এর আগে পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছালে গত ২৯ আগস্ট রাত ৮টায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল। তখন প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছাড়া হচ্ছিল।

এরপর হ্রদের পানির চাপ বাড়তে থাকায় কয়েক দফায় জলকপাট দিয়ে পানি ছাড়ার পরিমাণ বাড়ানো হয়। সর্বশেষ ৩০ আগস্ট সকাল ১০টা থেকে ১৬টি কপাট তিন ফুট করে খুলে রাখা হয়েছিল। ওই সময় বিপুল পরিমাণ পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হয়।

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, বৃষ্টিপাত কমে যাওয়ায় হ্রদের পানির উচ্চতা ধীরে ধীরে কমছে। এ পরিস্থিতিতে জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে আবার কপাট খোলা হবে কি না, তা নির্ভর করবে হ্রদের পানির উচ্চতার ওপর।

কাপ্তাই বাঁধ নির্মাণ করা হয়েছিল বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে। ১৯৬০ সালে কর্ণফুলী নদীর ওপর বাঁধটি নির্মাণের পর প্রায় ৭০০ বর্গকিলোমিটার এলাকা নিয়ে তৈরি হয় কৃত্রিম কাপ্তাই হ্রদ। বর্তমানে দেশের জলবিদ্যুৎ উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে এই বিদ্যুৎকেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ

1

ইষ্ট বেকার প্রত্যাহারের নির্দেশ, মোড়ক বদলে চলছে প্রকাশ্যে বি

2

বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যারা

3

বেকার হয়ে গেলেই মনে হয় পাপ করেছি, পপিকে খোঁচা বাপ্পারাজের

4

বোরহানউদ্দিনে নিষেধাজ্ঞার কবলে ২০ হাজার জেলে

5

গাড়ি চালাতে গিয়ে নারী চালকদের একটু সমস্যা হতেই পারে

6

৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

7

প্রধানমন্ত্রীর ‘সম্ভাব্য’ সফর নিয়ে ভারতের বিবৃতি প্রত্যাহার

8

মেঘনার এক ‘রাজা ইলিশ’ বিক্রি হলো ৯ হাজার ৩০০ টাকায়

9

ভোলায় Bangla QR ব্যবহারে জনসচেতনতায় ব্যাংক এশিয়ার প্রচারণা

10

ভোলা-বরিশাল সেতুর দাবিতে আগামীকাল ঢাকায় গণআন্দোলন ও মিছিল হব

11

স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরু

12

সংসদের সামনে শিক্ষিকার মৃত্যু, ঘটনার হৃদয়বিদারক বর্ণনা স্বাম

13

আদ-দ্বীন হাসপাতাল বন্ধে শিক্ষার্থীদের ক্যারিয়ার অন্ধকারের মু

14

আগামীকাল আল্লামা সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী

15

জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার

16

‘সাদিক কায়েম জামায়াতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হা

17

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন যারা

18

চাচার উপর হামলা করায় ভোলায় পুলিশ সদস্য আটক এটা হবে ফটোকাড

19

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ, জানা যাবে দু্ইভাবে

20