আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

আমেরিকান পরিচয় আবারও আক্রমণের মুখে পড়েছে: ট্রাম্প

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: ‘আমেরিকান পরিচয় আবারও আক্রমণের মুখে পড়েছে’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (৩ জুলাই) রাতে ট্রাম্প মাউন্ট রাশমোর জাতীয় স্মৃতিসৌধে ভাষণ দেন। সেখানে যুক্তরাষ্ট্রের চার কিংবদন্তি সাবেক প্রেসিডেন্টের বিশাল গ্রানাইট ভাস্কর্যের নিচে দাঁড়িয়ে তিনি বক্তব্য রাখেন।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের এক দিন আগে ট্রাম্প এমন মন্তব্য করলেন।

শুক্রবার ট্রাম্প তার ভাষণে যুক্তরাষ্ট্রের ব্যতিক্রমী বৈশিষ্ট্যের প্রশংসা করেন এবং দেশটির অতীত নেতাদের ভূয়সী প্রশংসা করেন। তবে একই সঙ্গে তিনি বলেন, ‘আমেরিকান পরিচয় আবারও আক্রমণের মুখে পড়েছে।’
নিজ দেশের অভ্যন্তরের ‘উগ্রপন্থি’ ও ‘চরমপন্থিদের’ লক্ষ্য করে তিনি অভিযোগ করেন, ‘আমাদের ভূমিতে আবারও কমিউনিস্ট হুমকির পুনরুত্থান ঘটছে।’

সাম্প্রতিক সপ্তাহগুলোতে তিনি বারবার এ ধরনের বক্তব্য দিয়েছেন। বিশেষ করে ডেমোক্র্যাটিক পার্টির প্রতিষ্ঠিত নেতৃত্ববিরোধী বামপন্থি প্রার্থীরা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রাইমারি নির্বাচনে জয় পাওয়ার পর ট্রাম্প এ ইস্যুকে আরও জোরালোভাবে তুলে ধরছেন।

নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে তিনি বামপন্থিদের ‘কমিউনিস্ট’ আখ্যা দিয়ে তাদের দেশটির জন্য বড় ধরনের ‘হুমকি’ হিসেবে চিত্রিত করছেন।

শুক্রবার ট্রাম্প বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ‘আমাদের ভেতর থেকে আমেরিকান চেতনাকে ভেঙে ফেলার এবং আমাদের ইতিহাস থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হয়েছে।’

অভিবাসনবিরোধী বিষয়ে অতীতের তুলনায় তাঁর ভাষা কিছুটা সংযত থাকলেও মূল বার্তা একই ছিল।

তিনি বলেন, ‘এখানে জন্ম নেয়া বাধ্যতামূলক নয়, কিন্তু আমরা যা গড়ে তুলেছি, তা ভালোবাসতেই হবে।’

যুক্তরাষ্ট্র শনিবার (৪ জুলাই) ২৫০ বছরে পদার্পণ করেছে। তবে স্বাধীনতার এই ঐতিহাসিক বার্ষিকী উদযাপিত হচ্ছে গভীর রাজনৈতিক বিভাজনের প্রেক্ষাপটে। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ উদযাপনের কেন্দ্রবিন্দুতে নিজেকে প্রতিষ্ঠিত করতে দৃঢ়প্রতিজ্ঞ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

স্বাধীনতা দিবসের এ আয়োজন এমন সময় অনুষ্ঠিত হচ্ছে, যখন তীব্র তাপপ্রবাহে প্রায় ১৬ কোটি মার্কিন নাগরিক উচ্চ বা চরম তাপমাত্রার সতর্কতার আওতায় রয়েছেন। ফলে দেশের বিভিন্ন শহর ও জনপদে নির্ধারিত শোভাযাত্রা, ব্লক পার্টি ও অন্যান্য উৎসবসূচি ব্যাহত হয়েছে।

তবে প্রচণ্ড গরম প্রেসিডেন্ট ট্রাম্পকে নিরুৎসাহিত করতে পারেনি। তিনি ব্যাপক উদ্যোগ নিয়েছেন, যাতে এ আয়োজনের বড় একটি অংশ তাঁর নেতৃত্ব ও কর্মকাণ্ডকে ঘিরেই আবর্তিত হয়।

ট্রাম্প শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী ওয়াশিংটনের ন্যাশনাল মলে নির্বাচনী সমাবেশের আদলে একটি বিশাল জনসভার আয়োজন করবেন। এতে সামরিক যুদ্ধবিমানের মহড়া এবং তার ভাষায় ‘বিশ্বের সবচেয়ে বড়’ আতশবাজি প্রদর্শনীও থাকবে।

এর আগে তিনি বলেছিলেন, ‘তাপমাত্রা প্রায় ১০৭ ডিগ্রি ফারেনহাইট (৪১ ডিগ্রি সেলসিয়াস) হবে। তারপরও আমি সেখানে যাব এবং দীর্ঘ বক্তৃতা দেব—শুধু এটা দেখানোর জন্য যে আমি সবকিছুই করতে পারি।’


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে মোবাইল কোর্টের অভিযান, নিষিদ্ধ পণ্য জব্দ ও ব্য

1

মন্ত্রিত্ব ও মহাসচিবের পদ ছাড়ছেন মির্জা ফখরুল

2

অবশেষে নিয়োগ পাচ্ছেন স্থায়ী ঠিকানা না থাকা সেই মিশন আচার্য

3

চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পল্লি চিকিৎসকের মৃত্যু

4

উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হয়েছে ব্য

5

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

6

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান

7

দেশে বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু, উদ্বেগ প্রকাশ স

8

বৈরী আবহাওয়ার দিনে এইচএসসিতে অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরীক্ষা

9

ভোলার মেঘনা নদীতে ড্রেজারডুবি, নিখোঁজ ১

10

আ. লীগ নামে কোনো দল রাজনীতি করার সুযোগ পাবে না

11

উঁচু টাওয়ারে বিয়ের প্রস্তাব দিতে চাইলে সঙ্গীকে কতটুকু বিশ্বা

12

বিদ্যুৎ-জ্বালানি খাত নিয়ে যেসব পরিকল্পনা গ্রহণ করেছে সরকার

13

২৯০ কিমি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানলো সুপার টাইফুন ‘বাভি’

14

ঘাতক মানিকের সর্বোচ্চ শাস্তির দাবিতে লালমোহনে মানববন্ধন ও বি

15

উজানের ঢলে আবারও ফুলে উঠছে তিস্তা, চরাঞ্চলে আতঙ্ক

16

রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে টিকিটে অতিরিক্ত টাকা আদায়ের অভ

17

উত্তাল সমুদ্র, মাছ শিকারে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের

18

ঢাকার প্রধান সড়ক থেকে অটোরিকশা সরানোর নীতিগত সিদ্ধান্ত

19

মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত

20