আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

 

Brother IT Digital

সৌদি আরবকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ পুরোপুরি কাটেনি, ইয়েমেনের হুথিদের হামলাও অব্যাহত রয়েছে। এর মধ্যেই সৌদি আরব থেকে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮১ সেন্ট বা ০ দশমিক ৭৮ শতাংশ কমে ১০৩ দশমিক ০৬ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৮৯ সেন্ট বা ০ দশমিক ৮৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৪১ ডলারে দাঁড়ায়।

তেলের বাজারে এই দরপতনের পেছনে সৌদি আরব থেকে জাহাজ চলাচল নিয়ে বিনিয়োগকারীদের আশাবাদ কাজ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সরবরাহব্যবস্থা স্বাভাবিক থাকলে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে তেলের বাজারে বড় ধরনের সরবরাহ সংকট তৈরি হওয়ার আশঙ্কা কিছুটা কমে।

তবে এর মধ্যেই সৌদি আরবে হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানী রিয়াদসহ সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় তারা। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনাও ছিল।

সৌদি কর্তৃপক্ষের দাবি, হামলায় ব্যবহৃত সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে। ফলে হামলার পরও সৌদি আরবের তেল সরবরাহ ও পরিবহনব্যবস্থায় বড় ধরনের বিঘ্নের খবর পাওয়া যায়নি।  


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইন জুয়ার ঝুঁকিতে ২ কোটি মানুষ

1

জুলাই আন্দোলনে আহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন রায়হান আলী

2

বিএনপির নারী এমপিকে আইনি নোটিশ দিলেন আসিফ মাহমুদ

3

পে-স্কেল বাস্তবায়ন হবে যে দুই ধাপে

4

ভোলাসহ প্রশাসনে বড় পরিবর্তন: ২৭ উপসচিব গেলেন ২৭ জেলায়

5

প্রাথমিকের সহকারী শিক্ষকদের নিয়োগ নিয়ে সুখবর দিলো মন্ত্রণালয়

6

বীর সাজবেন ভালো কথা, খোঁচাখুঁচি করবেন না: রুমিন ফারহানা

7

চরফ্যাশনে ৪০ পিস ইয়াবাসহ আটক দুই যুবক

8

হঠাৎ গুদামে খাদ্যমন্ত্রী, দেখলেন চাল-আটার মান ও মজুদের হিসাব

9

তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩

10

ব্যবসায়িক সিন্ডিকেটদের কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী

11

বিএনপির গদি মোটা হয়ে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

12

ক্লাসরুমের শিক্ষক থেকে বঙ্গভবনের রাষ্ট্রপতি মির্জা ফখরুল

13

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭

14

সয়াবিন তেলের দাম বাড়ানো নিয়ে যা জানালেন বাণিজ্যমন্ত্রী

15

দুই ঘণ্টা পর এপেক্স শোরুমের আগুন নিয়ন্ত্রণে

16

ভোলায় লিগ্যাল এইডের মধ্যস্থতায় ৯ মাসে ৫৫৫ বিরোধ নিষ্পত্তি

17

যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটা কোন ডকুমেন্টারি না

18

দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

19

শেখ হাসিনাকে ঢুকতে দেয়া ছাড়া ভারতের হাতে আর কোনো উপায় ছিল না

20