আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলার দুই তরুণের স্বপ্নের নাটক ‘আমার রাজ্যে তুমি’, পর্দাজুড়ে দ্বীপের সৌন্দর্য

 

Brother IT Digital

গল্পটা ভালোবাসা, বিচ্ছেদ আর ভুল সিদ্ধান্তের। তবে এই গল্পের আরেকটি বড় আকর্ষণ দ্বীপজেলা ভোলার মনোমুগ্ধকর প্রকৃতি। আরও বিশেষ বিষয় হলো, নাটকটির নায়ক ও নির্মাতা—দুজনেরই শিকড় ভোলায়। নিজেদের সৃজনশীল কাজের মাধ্যমে এবার তারা দেশের দর্শকদের সামনে নতুনভাবে তুলে ধরেছেন প্রিয় জন্মভূমিকে।

ক্যাপিটাল ড্রামার ব্যানারে নির্মিত বিশেষ নাটক ‘আমার রাজ্যে তুমি’-এর শুটিং হয়েছে ভোলার বিভিন্ন দর্শনীয় স্থানে। এর মধ্যে ভোলা সদরের ঐতিহ্যবাহী আব্দুল জব্বার মিয়া বাড়িসহ জেলার কয়েকটি মনোরম লোকেশন নাটকটিকে দিয়েছে ভিন্নমাত্রা।

নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। ভোলার দৌলতখান উপজেলার সন্তান তৌসিফের সঙ্গে অভিনয় করেছেন কেয়া পায়েল ও নতুন মুখ মালাইকা চৌধুরী। অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বোন মালাইকার সঙ্গে এটিই তৌসিফ মাহবুবের প্রথম কাজ।

নাটকটি পরিচালনা করেছেন ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের সন্তান তরুণ নির্মাতা মাসরিকুল আলম।

ভালোবাসা, বিচ্ছেদ, সম্পর্কের জটিলতা, ভুল সিদ্ধান্ত এবং জীবনের বাস্তব টানাপোড়েন ঘিরেই এগিয়েছে নাটকের গল্প। নির্মাতা দলের ভাষ্য, গভীর ভালোবাসায় আবদ্ধ দুই মানুষ সময়, পরিস্থিতি ও কিছু ভুল সিদ্ধান্তের কারণে শেষ পর্যন্ত এক হতে না পারার গল্পই তুলে ধরা হয়েছে ‘আমার রাজ্যে তুমি’তে।

তৌসিফ মাহবুব বলেন, এটি প্রচলিত কোনো প্রেমের গল্প নয়। বিচ্ছেদের পর মানুষের অনুভূতি, মানসিক পরিবর্তন এবং সম্পর্কের বাস্তব দিকগুলোও নাটকে তুলে ধরা হয়েছে।

নির্মাতা মাসরিকুল আলম জানান, নিজের জেলা ভোলার প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের আন্তরিকতা এবং স্থানীয় সংস্কৃতিকে দেশের দর্শকের সামনে তুলে ধরার লক্ষ্য থেকেই তিনি ভোলাকেই শুটিং লোকেশন হিসেবে বেছে নিয়েছেন।

ফলে নদী আর সবুজে ঘেরা দ্বীপজেলা ভোলা এই নাটকে শুধু একটি শুটিং লোকেশন নয়, বরং গল্পের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেছে।

ভোলার সন্তান তৌসিফ মাহবুবের অভিনয়, ভোলার তরুণ নির্মাতা মাসরিকুল আলমের নির্মাণ এবং ভোলার প্রকৃতিতে ক্যামেরাবন্দি গল্প—সব মিলিয়ে ‘আমার রাজ্যে তুমি’ নাটকটি হয়ে উঠেছে ভোলার সৌন্দর্য ও সম্ভাবনাকে দেশজুড়ে তুলে ধরার একটি ব্যতিক্রমী প্রয়াস।

নাটকটি গত ৭ আগস্ট ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিবৃষ্টি, পাহাড়ধস ও বন্যা : প্রতিবছরের ট্র্যাজেডি, সমাধান ক

1

২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি, পাবেন না যারা

2

নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন ছক, যেভাবে নির্ধারণ হবে বেতন

3

তেলের দাম বৃদ্ধির পর বাসভাড়া কত বাড়ছে

4

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢ

5

মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

6

সরকারি কেনাকাটায় অনিয়ম ঠেকাতে আসছে একক দরতালিকা

7

অতিরিক্ত বসে থাকলেই কি বাড়ে ক্যান্সারের ঝুঁকি?

8

তৃতীয় বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রভা

9

লালমোহনে ডাকাতি মামলায় ৩ আসামি গ্রেপ্তার

10

সন্তানকে বাঁচাতে গিয়ে কাপ্তাই হ্রদে ডুবে যাওয়া বাবার মরদেহ উ

11

এসএসসি পরীক্ষা পেছানো হয়েছে: শিক্ষামন্ত্রী

12

ট্রান্সফরমার চুরির ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

13

চাচার উপর হামলা করায় ভোলায় পুলিশ সদস্য আটক এটা হবে ফটোকাড

14

বাংলাদেশে ভ্রমণ না করতে ইসরায়েলিদের সতর্কতা

15

গাইবান্ধায় বাড়ির আঙিনায় গাঁজার চাষ, যুবক গ্রেফতার

16

ভোলায় মেঘনার তীব্র ভাঙন, হুমকিতে দুই ইউনিয়নসহ শহর

17

ভর্তি ফরমে মুজিব শতবর্ষের লোগো, ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হা

18

লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেল

19

লালমোহনে মাছের খামারে বিষ প্রয়োগের অভিযোগ, ৩ লাখ টাকার ক্ষতি

20