আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

নদীভাঙনে বিলীন হচ্ছে ঘর-জমি, আতঙ্কে হাজারো মানুষ



চ্যানেল ভোলা: উজান থেকে নেমে আসা ঢল আর নদ-নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে জামালপুরজুড়ে আবারও শুরু হয়েছে ভয়াবহ নদীভাঙন। ইসলামপুর উপজেলার মন্নিয়াচর এলাকায় নদীর করাল গ্রাসে বিলীন হচ্ছে ফসলি জমি, বসতভিটা নানা স্থাপনা। নদীর পাড়ে বসবাসকারী হাজারো মানুষ দিন কাটাচ্ছেন চরম আতঙ্কে। ভাঙন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার।

যমুনা নদীর উত্তাল স্রোত যেন কেড়ে নিচ্ছে মানুষের বহু বছরের স্বপ্ন। প্রতিদিন একটু একটু করে নদীতে হারিয়ে যাচ্ছে ঘরবাড়ি, আবাদি জমি, গাছপালা আর জীবিকার শেষ সম্বল। নদীভাঙনের ভয় এখন উপজেলার হাজারো পরিবারের নিত্যসঙ্গী।

জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের যমুনা নদীর মন্নিয়াচর এলাকায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। নিজেদের উদ্যোগে বাঁশের বাঁধ নির্মাণ করেও ভাঙন ঠেকাতে পারছেন না স্থানীয়রা। তাদের আশঙ্কা, দ্রুত জিও ব্যাগ ডাম্পিং না করলে ফসলি জমির পাশাপাশি স্কুল, মাদ্রাসা, মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থাপনা নদীতে বিলীন হয়ে যেতে পারে।

মন্নিয়াচরের বাসিন্দা সাজেদুল ইসলাম জানান, দ্রুত ভাঙন ঠেকাতে না পারলে ৫০ বছর বয়সী এই চরের অস্তিত্ব মানচিত্র থেকে হারিয়ে যাবে, নদীভাঙনে এলাকার অনেক মানুষ ভিটেমাটি হারিয়েছে। একই এলাকার আফসার আলী বলেন, বারবার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তাকে অবগত করেও কোনো প্রতিকার হয়নি। স্থানীয়দের উদ্যোগে বাঁশ দিয়ে বাঁধ নির্মাণ করে কিছু জায়গায় রক্ষা হলেও ৪০০ মিটার পাড় ভাঙন ঠেকানো যাচ্ছে না।

মাথা গোঁজার শেষ আশ্রয় হারিয়ে অনেক পরিবার এখন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে। স্থানীয়দের দাবি, প্রতিবছর একই দুর্ভোগের মুখোমুখি হতে হলেও স্থায়ীভাবে নদীশাসনের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তাই জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং এবং টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

বিষয়ে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান জানান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নদীভাঙন শুধু মাটি নয়, কেড়ে নিচ্ছে মানুষের স্বপ্ন, স্মৃতি আর ভবিষ্যৎ। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে জামালপুরের আরও অনেক পরিবার হারাতে পারে তাদের শেষ আশ্রয়টুকুও।

 

 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্বশুর-শাশুড়িকে পিতা-মাতা সাজিয়ে এনআইডি তৈরি, নিরব পৌর প্রশা

1

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা জানালেন ইসি সচিব

2

অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

3

পদত্যাগ করে দীর্ঘ স্ট্যাটাস ভারতীয় শিক্ষামন্ত্রীর

4

মঞ্চে কাকে দেখে আবেগে কাঁদলেন পরীমনি?

5

১৫ জুলাই হামলার বিচার দাবিতে ডাকসুর ‘নমরুদনামা’ ব্যানারিং কর

6

৭ মাসের শিশুকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ, বাবা আটক

7

পে-স্কেল নিয়ে শেষ হলো সচিব কমিটির সভা, যেসব সিদ্ধান্ত আসল

8

বরিশালে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

9

ফেসবুকে ভুয়া পোস্ট করে ২১ লাখ টাকা আয়!

10

দুপুরের মধ্যে ১৩ জেলায় বজ্রবৃষ্টি শঙ্কা

11

মনপুরায় ফ্যামিলি কার্ড শুমারি: নিয়োগের ফল সংশোধন করে পুনঃপ্র

12

ভোলায় দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি শশীভূষণ থানার ফিরোজ আহমেদ

13

জুলাই আন্দোলনে আহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন রায়হান আলী

14

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে দক্ষিণাঞ্চলের কৃষিতে বিপর্যয়, ভোলায় ক

15

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনা

16

ভোলায় সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেলেন মা, অঝোরে কাঁদছে স্বা

17

পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে নতুন বার্তা, কোন গ্রেডের বেতন ক

18

জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের সা

19

গাছ কেটে পাখির বাসা-ডিম নষ্টের মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

20