আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

তিন জেলার তিন স্টেশনে নদীর পানি বিপৎসীমার ওপরে



দেশের তিন জেলার তিনটি স্টেশনে দুটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একইসঙ্গে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।

বুধবার (২২ জুলাই) বন্যা পরিস্থিতি ও পূর্বাভাস সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ (সিলেট) ও মারকুলি (সুনামগঞ্জ) এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা (নেত্রকোণা) স্টেশনে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা নদীর পানি বেড়েছে। আগামী একদিন পানি আরও বাড়তে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় এ অববাহিকার কয়েকটি স্থানে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে অথবা চলমান বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে।


রাজশাহী বিভাগের আত্রাই নদীর পানিও গত ২৪ ঘণ্টায় বেড়েছে। আগামী একদিন পানি আরও বাড়ার পর পরবর্তী দুই দিনে কমতে পারে। এ সময়ে নওগাঁ জেলার কিছু এলাকায় আত্রাই নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি করতে পারে।

চট্টগ্রাম বিভাগের মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। তবে আগামী দুই দিনে এসব নদীর পানি দ্রুত বাড়তে পারে। এতে ২২ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার সাঙ্গু ও মাতামুহুরীসহ কয়েকটি নদী সতর্ক সীমায় পৌঁছাতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

এদিকে তিস্তা ও দুধকুমার নদীর পানি কমলেও ধরলা নদীর পানি স্থিতিশীল রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার কিছু স্থানে এসব নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নিম্নাঞ্চলের কোথাও কোথাও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

সোমেশ্বরী নদীর পানি কমতে শুরু করেছে এবং আগামী তিনদিন এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নেত্রকোণা জেলার চলমান বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

অন্যদিকে ব্রহ্মপুত্রের পানি স্থিতিশীল থাকলেও যমুনা এবং গঙ্গা-পদ্মার পানি বেড়েছে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু স্থানে ব্রহ্মপুত্র-যমুনা নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, বাড়ছে রুপার দামও

1

ব্যবসায়ীদের উন্নয়ন হয় অর্থে আর সাংবাদিকদের অনুসন্ধানে: মন্ত্

2

এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে ভারতীয় গ্রেপ্তার

3

সরকার ক্ষমতা ছেড়ে দিলে দেশ চালাবে কে, প্রশ্ন প্রতিমন্ত্রী নু

4

বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান নেবে ১১ দলীয় জোট

5

জয়ের আনন্দে চোটের দুশ্চিন্তা, রোমেরোকে নিয়ে শঙ্কায় আর্জেন্টি

6

মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি: আসিফ মাহমুদ

7

রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মুহাম্মদ ইউনূস!

8

তজুমদ্দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে আলোচনা সভা

9

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

10

প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে সৌদির বার্তা

11

নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, মতামত দিলো আইন মন্ত্রণালয়

12

গ্যাসের ভাণ্ডার ভোলা, তবু ৫৪ হাজারের বেশি বেকার; শিল্পায়নের

13

নবম পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত, বাস্তবায়নের অপেক্ষা

14

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে

15

জামায়াত এমপির বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, গোমর ফাঁস করলেন

16

ইনসুলিনেই হতে পারে মৃত্যু, কীভাবে চিনবেন টাইপ-৫ ডায়াবেটিস

17

লালমোহনে চিকিৎসাসেবায় নতুন দিগন্ত উন্মোচন করলো একতা জেনারেল

18

গ্যাস দিন, না হলে বিল নেয়া বন্ধ করুন: কামাল হোসেন

19

ফাইনালে আর্জেন্টিনা, গরু জবাই করে ভূরিভোজের আয়োজন

20