আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরফ্যাশনের আলোচিত সেই ঘটনায় তিনজন গ্রেফতার



কামরুল শিকদার, চরফ্যাশন: ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে নারিকেল পাড়াকে কেন্দ্র করে এক বিধবা নারীকে মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

গত বুধবার (১৫ জুলাই) উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহত রহিমা বেগম চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবারের অভিযোগ, স্বামীর মৃত্যুর পর রেখে যাওয়া সম্পত্তিতে থাকা নারিকেল পাড়তে গেলে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন রহিমা বেগমের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এ ঘটনায় আহত রহিমা বেগমের ছেলে আল আমিন গত ১৮ জুলাই চরফ্যাশন থানায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

চরফ্যাশন থানার পুলিশ জানায়, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনা-ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ১২৯ পিস ইয়াবাসহ আটক ২

1

বিশ্বকাপের মাঝেই মেসিপ্রেমীদের জন্য বড় দুঃসংবাদ

2

ছাত্রদল থেকে রাকিবের বিদায়ে রাকসু জিএস আম্মারের আবেগঘন পোস্ট

3

৪০ বছর সংসদে কাটিয়েছি, কানাকড়িও পাইনি : স্পিকার

4

তৃতীয় বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রভা

5

প্রতিমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও এআই সৃষ্ট নয়

6

চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দক্ষিণ আইচা হাসপাতাল

7

চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

8

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে তা যাচাই-বাছাই করা হবে: আইনমন

9

চর মানিকায় কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

10

হাসবুনাল্লাহু ওয়া নি‘মাল ওয়াকিল অর্থসহ বাংলা উচ্চারণ ও পড়

11

কফি খাওয়ার কথা বলে ৩০০ ফিটে নিয়ে গিয়ে নায়িকাকে মারধর

12

হাসনাত আব্দুল্লাহকে সমন্বয়করা বলতো ‘হাসিনার আব্দুল্লাহ’: রাশ

13

আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না

14

নারী-শিশুসহ কয়েকজনকে পেটালেন চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

15

খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তার, শাস্তির মুখে ৩ নারী পুলি

16

জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু

17

শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে

18

ভোলার ছাত্রদল নেত্রী ইপ্সিতার মৃত্যুর ১ বছর, এখনো মেলেনি রহস

19

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) জুলুসে লাখো মানুষের জনস্রোত

20