আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় মিথ্যা মামলার অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন



মো. সবুজ, ভোলা: ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে এক নারীর বিরুদ্ধে সাধারণ মানুষকে মিথ্যা ও হয়রানি মূলক মামলায় দেওয়ার অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

রোববার (২৬ জুলাই) সকালে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর বাজারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে প্রায় দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

অভিযুক্ত ওই নারীর নাম জুলিয়া রহমান বন্যা। তিনি ধনিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং শিক্ষানবিশ আইনজীবী। 

মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করেন, জুলিয়া রহমান বন্যা নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে তুচ্ছ ঘটনাকেও কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করেন। পাশাপাশি মানুষকে ভয়ভীতি ও হুমকি-ধমকি দেওয়ারও অভিযোগ করেন তারা।

স্থানীয়দের অভিযোগ, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে নিরীহ মানুষকে মানসিকভাবে চাপে রাখা হচ্ছে। এমনকি অভিযুক্ত ওই নারী তার নিজের সৎ ভাই ও চাচাতো ভাইদের নামের একের পর এক মিথ্যা মামলা দায়ের করছেন। এসময় এসব মিথ্যা মামলা প্রত্যাহার ও অভিযুক্ত নারীর বিচারের দাবী জানান তারা।

একই এলাকার বাসিন্দা রাসেল জানান, বন্যার পরিবারের সঙ্গে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করেছেন। মামলায় আমার মা, ভাই, বোন ও ভাবীকে আসামী করা হয়েছে। আমার বোন দীর্ঘদিন ঢাকায় থাকলেও তাকে মামলা আসামী করা হয়েছে। এসময় তিনি এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

ইয়াসির আরাফাত সোহাগ নামের আরেক বাসিন্দা জানান, তার এধরনের কর্মকাণ্ডে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সে এই পযন্ত ১০ থেকে ১৫ জনের মানুষের মামলা দিয়েছেন। সাধারণ ও তুচ্ছ বিষয়ে মামলা দায়ের করেন। এক কথায় সে পান থেকে চুন খসলেই মামলা দেন। এতে চরম হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ। 

এসব অভিযোগ অস্বীকার করে জুলিয়া রহমান বন্যা জানান, তারা আমাকে মারধরসহ আমার জমি দখলের চেষ্টা করছে। বর্তমানেও তারা আমার বাড়ি ভাংচুর করে অবরুদ্ধ করে রেখেছে। তাই তাদের নামে মামলা দিয়েছি। সব মামলায় আমি বাদী না, আমার  মা ও আমার স্বামী বাদী হয়েছেন। তাদেরও মারধর করেছে। 

এদিকে জুলিয়া রহমান বন্যার দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও এসকল বিষয়ে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসন, পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা বৃষ্টিতে চরফ্যাশনে জলাবদ্ধতা, পানিবন্দি হাজারো মানুষ

1

দুই খাল খননের কাজ অসম্পূর্ণ রেখেই কোষাগারে ফেরত গেল ৭ কোটি ৮

2

‘বেহেশতের আশায়’ জামায়াতে ভোট দিয়ে মানুষ হতাশ হয়েছে: হাফিজ ইব

3

বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট!

4

আমেরিকান পরিচয় আবারও আক্রমণের মুখে পড়েছে: ট্রাম্প

5

বিএনপিতে বড় রদবদল, ফখরুলের ৪ পদে আলোচনায় চার নেতা

6

আগে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়ে জুলাই চেতনা বেচেন: ব

7

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

8

সালমান শাহ’র মরদেহ উত্তোলনের আদেশ বাতিল করলেন আদালত

9

ঝিনাইদহে বেগুন ক্ষেত থেকে ৭টি গাঁজা গাছ উদ্ধার, যুবক আটক

10

বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক

11

সাপের কামড়ে চিকিৎসাধীন জেলে বাবলুর মৃত্যু

12

বরের গাড়ি থেকে অপহৃত সেই নববধূর ভিডিও বার্তা

13

দুপুরে দেশে ফিরছেন স্পিকার, বিকেলে পদত্যাগ করতে পারেন রাষ্ট্

14

একের পর এক ট্রান্সফরমার চুরি, উদ্বেগে দক্ষিণ আইচাবাসী

15

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, চলছে পরিচ্ছন্নতা অভিযান

16

শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধু

17

চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে তিন শিক্ষকের সংবর্ধনা ও দোয়া মা

18

শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যের সাথে ভারতের সম্পৃক্ততা নেই:

19

বরযাত্রীর সাজে বিদায়, ফুলের বৃষ্টিতে অশ্রুসিক্ত চরফ্যাশনের প

20