আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ জরিমানা

 

Brother IT Digital

মো. সবুজ: ভোলা শহরের দুটি ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। চিকিৎসাসেবার উপযুক্ত পরিবেশ না থাকা এবং প্রয়োজনীয় কাগজপত্রে ঘাটতি পাওয়ায় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

 শনিবার (১৮ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করে র‍্যার্পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৮) ভোলা ক্যাম্প।

 অভিযানে জরিমানার আওতায় আসে ভোলা শহরের আস-সুন্নাহ জেনারেল হাসপাতাল ও যমুনা মেডিকেল সার্ভিসেস। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিষ্ঠান দুটিতে অভিযান চালানো হয়।

র‍্যাব-৮ ভোলা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আবুল কালাম আজাদ বলেন, অভিযানের সময় প্রতিষ্ঠান দুটিতে প্রয়োজনীয় লাইসেন্স ও কাগজপত্রে ঘাটতি এবং চিকিৎসাসেবা প্রদানের জন্য প্রয়োজনীয় পরিবেশের অভাব পাওয়া যায়। এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় আস-সুন্নাহ জেনারেল হাসপাতাল ও যমুনা মেডিকেল সার্ভিসেসকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 তিনি আরও বলেন, জনস্বার্থে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এবং অনিয়ম রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 এ সময় র‍্যাব-৮ ভোলা ক্যাম্পের সদস্যরা এবং জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি সংক্রান্ত বিরোধের জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামল

1

বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি, সড়ক ভাঙনে যোগাযোগ বিচ্ছি

2

আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত: রোড সেফটি ফাউন্ডেশন

3

বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির পোস্ট, ‘আমিনুল স্যারকে আবারও

4

সাইবার সিকিউরিটি আইন যুগোপযোগী করা হবে: শামা ওবায়েদ

5

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ

6

মাত্র ১০০ টাকার জন্য ১৫ বছর পর পাওনাদারের দরজায় শমসের আলী

7

ভোলায় ব্যবসা প্রতিষ্ঠানে বিনামূল্যে ২ হাজার অগ্নিনির্বাপণ যন

8

মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

9

গাজার বদলা নিতে চেয়েছিলেন ফ্লাইদুবাইয়ের সহ-পাইলট!

10

সঞ্চয়পত্রের মুনাফা হার নির্ধারণ করল সরকার

11

ইনসুলিনেই হতে পারে মৃত্যু, কীভাবে চিনবেন টাইপ-৫ ডায়াবেটিস

12

দেশের সকল সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে সরকারের নতু

13

সরকারি চাকরির নিয়োগবিধি পরিবর্তন, নতুন বৈষম্যের শঙ্কায় নাহিদ

14

বিএনপিতে বড় রদবদল, ফখরুলের ৪ পদে আলোচনায় চার নেতা

15

ভোলায় Bangla QR ব্যবহারে জনসচেতনতায় ব্যাংক এশিয়ার প্রচারণা

16

ইরানের তেল বিক্রিতে ফের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

17

রোমে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা

18

জমির নামজারিতে বড় পরিবর্তন, ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

19

সপরিবারে শিক্ষক হত্যা মামলার তদন্তের দায়িত্ব পেল ডিবি

20