আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষকসহ গ্রেপ্তার ২



চ্যানেল ভোলা : এসএসসি পরীক্ষার উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে এক ছাত্রকে দিয়ে খাতা দেখানোর অভিযোগে কুমিল্লার দেবিদ্বারে এক শিক্ষক ও তার ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

গ্রেপ্তার দুজন হলেন- দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়া এবং একই বিদ্যালয়ের ছাত্র মেহেদী হাসান।

অভিযোগ রয়েছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সাধারণ বিজ্ঞান বিষয়ের উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব পেয়েছিলেন বাচ্চু মিয়া। তবে তিনি নিজে উত্তরপত্র নিরীক্ষণ ও মূল্যায়ন না করে তার ছাত্র মেহেদী হাসানকে দিয়ে খাতা দেখান। সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নজরে আসে। তিনি অভিযোগের বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

এরপর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার উপপরীক্ষা নিয়ন্ত্রক বাদী হয়ে দেবিদ্বার থানায় বাচ্চু মিয়া ও মেহেদী হাসানের বিরুদ্ধে মামলা করেন। তাদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর ১০, ১২ ও ১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলা দায়েরের পর গতকাল রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক ও ছাত্রকে গ্রেপ্তার করে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের দায়ে ১২ শিক্ষার্থী সাম

1

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা

2

তজুমদ্দিনে ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন করে আলোচনায়

3

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন :

4

হাতকড়াকে আমরা নববধূর চুড়ির মতো মনে করি: কাদের সিদ্দিকী

5

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে ম্যাথ ল্যাব স্থাপন করব

6

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, পাশে থাকার আশ্বাস বাংলাদেশের

7

ভোলা সরকারি কলেজে প্রথমবারের মতো কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

8

২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে ভোলায় শোক ব্যা

9

বোরহানউদ্দিনে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন

10

প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

11

প্রধানমন্ত্রী বন্যা দুর্গত এলাকায় না গিয়ে গেলেন বরিশাল: না

12

আজ কত দামে বিক্রি হচ্ছে এলপিজির সিলিন্ডার

13

শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধু

14

মাদক ব্যবসার প্রতিবাদ করায় ১১ মাসের শিশুকে কাঁচি দিয়ে কুপিয়ে

15

ভোলায় রাত ৮টার মধ্যে মার্কেট-দোকান বন্ধের নির্দেশ

16

মায়ের পেনশনের টাকা তুলতে ঘুষ দাবি, ক্ষোভে ‘ঘুষ.সাইট’ খুললেন

17

১৮ জেলায় বন্যা নিয়ে সতর্কতা জারি

18

প্রধানমন্ত্রীর আস্থাই সবচেয়ে বড়, নতুন দায়িত্ব পেয়ে হুমায়ুন ক

19

সংসদ, রাজপথ ও সংগঠন—বহুমুখী কৌশলে এগোচ্ছে জামায়াতে ইসলামী

20