আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে ভোলায় শোক ব্যানার স্থাপন



ভোলা প্রতিনিধি: ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে ভোলা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শোক ব্যানার স্থাপন করা হয়েছে।

শুক্রবার সকালে শহরের সদর রোডের বাংলা স্কুল মোড়ে জেলা আওয়ামী লীগের অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত কার্যালয়ের সামনে বিশাল আকারের এ ব্যানার টানানো হয়। ভোলা জেলা আওয়ামী লীগের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর শরীফের পক্ষ থেকে ব্যানারটি স্থাপন করা হয়েছে বলে জানা গেছে। তবে ব্যানারটি কারা এবং কখন স্থাপন করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ব্যানারে লেখা রয়েছে “যত বারই হত্যা করো, জন্মাবো আবার। দারুণ সূর্য হবো, লিখবো নতুন ইতিহাস।” এরপর লেখা হয়েছে, “২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।”

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে দিনটি ‘গ্রেনেড হামলা দিবস’ হিসেবে পালন করে আসছিল। প্রতিবছর নানা কর্মসূচির মধ্য দিয়ে হামলায় নিহতদের স্মরণ করা হতো।

তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির পক্ষ থেকে প্রকাশ্য কর্মসূচির পরিবর্তে সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যানারের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি পালনের খবর পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ আগস্টের পর ভোলায় প্রথমবারের মতো জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রকাশ্যে কোনো কর্মসূচির ব্যানার শহরের বাংলা স্কুল মোড়ে দলীয় কার্যালয়ের সামনে স্থাপন করা হলো।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, “ব্যানার স্থাপনের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'একটা মানুষ মারা গেল, আর পেলাম ৮০০ টাকা', নাসীরুদ্দীন-সারজিস

1

বৃহস্পতি ও শুক্রবার সিলেটের পাঁচ উপজেলায় এনসিপির পদযাত্রা ঘ

2

পাচার করা অর্থ ফিরিয়ে আনতে জোরালো উদ্যোগ নিতে হবে

3

টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর ঝুলন্ত মরদেহ উদ্ধার

4

ভোলায় মৃত্যুর পরও পরিবারের পাশে বেঙ্গল ইসলামী লাইফ, দেওয়া হল

5

জ্বর কমলেই নয়, সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত ডেঙ্গু রোগীকে

6

আমাকে বিয়ে দিতে চান, না চান না’, সাংবাদিকদের উদ্দেশে পরীমনি

7

ভোলায় জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা, শ্রেষ্ঠ কর্মকর্তাদে

8

নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

9

এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল বোর্ড

10

দুই হত্যাচেষ্টা মামলায় ভোলার সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দ

11

টাইগার খেয়েছি, আর্জেন্টিনার খেলা দেখেছি, এরপর কী হয়েছে, জা

12

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী—ছাত্রদলের হামলায় চোখ হারালেন আলিফ

13

ভোলায় অবৈধ তেলের গোডাউনে অগ্নিকাণ্ড

14

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের বড় পরিকল্পনা

15

চালু হলো ‘চাঁদাবিডি ডটকম’, কয়েক ঘণ্টাতেই একাধিক অভিযোগ

16

বোরহানউদ্দিনে সড়কের দাবিতে অভিনব প্রতিবাদ

17

ভোলায় ভাড়া বাসা থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

18

সংস্কার বাস্তবায়নে গড়িমসি করলে সরকারের পতনধ্বনি বাজবে: নাসীর

19

লালমোহনে খালখনন প্রকল্প এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ

20