আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

হঠাৎ বেড়েছে বিদ্যুৎ বিল, যেভাবে অভিযোগ করবেন



    দেশের বিভিন্ন এলাকায় চলতি মাসে বিদ্যুতের বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। অনেক গ্রাহকের দাবি, আগের মাসের তুলনায় জুন মাসের বিল কয়েক গুণ বেশি এসেছে। এসব অভিযোগের পর গ্রাহকদের বিল যাচাই করে প্রয়োজন হলে দ্রুত অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

    প্রথমে যা যাচাই করবেন

    অতিরিক্ত বিল এসেছে বলে মনে হলে প্রথমেই বাসার ডিজিটাল বা প্রিপেইড মিটারের বর্তমান রিডিংয়ের সঙ্গে বিদ্যুৎ বিলে উল্লেখ থাকা রিডিং মিলিয়ে দেখুন। দুই রিডিংয়ের মধ্যে অমিল থাকলে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার কল সেন্টারে যোগাযোগ করে অভিযোগ নিবন্ধন করতে হবে। অভিযোগ করার পর একটি কমপ্লেইন আইডি বা অভিযোগ নম্বর সংগ্রহ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

    সমাধান না হলে কী করবেন

    কল সেন্টারে অভিযোগ করার পরও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে গত তিন মাসের বিদ্যুৎ বিলের কপিসহ নিকটস্থ সাব-জোনাল বা জোনাল বিদ্যুৎ অফিসে লিখিত আবেদন জমা দিতে হবে। অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিলের হিসাব ও মিটারের রিডিং যাচাই করবে।

    যেসব নম্বরে অভিযোগ করা যাবে

    বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, বিলসংক্রান্ত অভিযোগ বা অতিরিক্ত বিলের বিষয়ে গ্রাহকেরা নিচের হটলাইনগুলোতে যোগাযোগ করতে পারেন:

    • বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় অভিযোগ সেবা: ১৬৯৯৯
    • বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি): ১৬২০০
    • পল্লী বিদ্যুৎ/আরইবি: ১৬৮৯৯
    • ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি): ১৬১১৬
    • ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো): ১৬১২০
    • নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো): ১৬৬০৩
    • ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো): ১৬১১৭

    বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, গ্রাহকদের অভিযোগ গ্রহণ ও দ্রুত নিষ্পত্তির জন্য এসব হটলাইন সার্বক্ষণিক চালু রয়েছে। তাই বিদ্যুৎ বিলে অস্বাভাবিক বৃদ্ধি বা কোনো ধরনের অসঙ্গতি চোখে পড়লে দেরি না করে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।


     

    মন্তব্য করুন

    • সর্বশেষ
    • জনপ্রিয়

    ঝটিকা মিছিলে অংশ নেওয়াই ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

    1

    চরফ্যাশনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে প্রকল্প অবহিতকরণ

    2

    থ্রি-পিস পরে নৃত্য করা সেই বিএনপি নেতা বহিষ্কার

    3

    হাজিরহাট নির্বাচন ঘিরে ‘গ্রিন সিগনাল’ গুঞ্জন, যা বললেন জিয়াউ

    4

    অন্ডকোষের ব্যথা দূর করার পদ্ধতি জেনে নিন

    5

    চরফ্যাশনে ব্যবসা প্রতিষ্ঠান দখল ও চাঁদা দাবির মামলা: বিএনপি

    6

    বিএনপির স্থায়ী কমিটি পুনর্গঠন: মহাসচিব-মন্ত্রিসভায় নতুন আসছে

    7

    বৃহস্পতি ও শুক্রবার সিলেটের পাঁচ উপজেলায় এনসিপির পদযাত্রা ঘ

    8

    মাদ্রাসা শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা

    9

    হঠাৎ ‘অস্বাভাবিক’ বাড়তি বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি নির্দ

    10

    রংপুরে শিক্ষক পরিবার হত্যাকাণ্ডের তদন্তে যা বললেন শফিকুল

    11

    ভোলায় পুলিশ কনস্টেবলের ঝু ল ন্ত ম র দে হ উদ্ধার

    12

    বিদ্যুৎ পরিস্থিতির আপডেট দিয়ে উল্টো বিপদে সেই সুমন

    13

    শেখ হাসিনা নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

    14

    সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপ, ক্ষমা চাইলেন ছাত্রদল নেতা

    15

    ১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন মোটরসাইকেলচালক রাফি

    16

    চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

    17

    ভোলায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৩

    18

    ৫২৭ কোটি টাকার স্থায়ী বাঁধে দেড় মাসেই ধস

    19

    চট্টগ্রামের পাঁচ জেলায় ভূমিধসের সতর্কতা

    20