আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্পিকার হাফিজ উদ্দিনকে ‘বীর উত্তম’ খেতাব দেওয়ার আহ্বান



চ্যানেল ভোলা : জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে বীর উত্তম খেতাবে ভূষিত করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের প্রতি আহ্বান জানিয়েছেন রাওয়া চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব) আব্দুল হক।

আজ শনিবার (১১ জুলাই) সকালে রাজধানীর রাওয়া ক্লাবে দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এই আহ্বান জানান তিনি।

সাবেক এ সেনা কর্মকর্তার দাবি, ‘ভুলক্রমে মেজর হাফিজকে বীরবিক্রম খেতাব দেওয়া হয়েছিল, যদিও বীরউত্তম খেতাব দেওয়ার জন্য উনাকে নির্বাচন করা হয়েছিল।’

এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, ‘যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিলেন, তাদের জাতিকে ঐক্যবদ্ধ করতে এগিয়ে এসে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’

অনুষ্ঠানে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘১৯৭১ ইস্টবেঙ্গল রেজিমেন্ট যদি বিদ্রোহ না করতো তাহলে বাংলাদেশ এখনও পাকিস্তানই থাকত। রাজনীতিবিদরা স্বাধীনতার কথা চিন্তাও করেননি। তাজউদ্দীন আহমদ বলার পরও শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি। স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়ার রহমান। যুদ্ধে নেতৃত্ব দিয়েছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। অথচ বলা হয়েছে ৭ মার্চের একটি ভাষণের ফলে মানুষ যুদ্ধে গেছে।’


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় অবাধে পাঙ্গাশের পোনা শিকার, হুমকিতে মৎস্যসম্পদ

1

বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার

2

হজ শেষে দেশে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাং

3

নাশকতার পরিকল্পনা করছেন হাসিনা

4

খালি পেটে অফিসে যাচ্ছেন? হতে পারে যেসব ক্ষতি

5

মুদিদোকান ও বিউটি পারলার আসছে ভ্যাটের আওতায়

6

শুরু হয়েছে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন, যেভাবে করবেন

7

মাজারে গিয়ে উত্তেজিত হয়ে গেলেন অভিনেতা সমু চৌধুরী

8

পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আসি আসি বলে কখনও আসবে না

9

সরানো হচ্ছে ৫ আগস্টের আগের ১৬৯ পুলিশ সদস্যকে

10

আ.লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে : স্বরাষ্

11

সরকারি সম্মানির তালিকায় অনিয়ম, জামায়াতের ২ নেতাকে অব্যাহতি

12

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু

13

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণে দাম

14

সরকারি গাড়ি ব্যবহার করছেন না প্রধানমন্ত্রী, অনুসরণ মন্ত্রী-উ

15

মাদ্রাসগুলোতে স্কুলের চেয়ে ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধমন্ত্

16

বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে নতুন নির্দেশনা

17

একের পর এক ট্রান্সফরমার চুরি, উদ্বেগে দক্ষিণ আইচাবাসী

18

ইন্টারনেট ছাড়াই বার্তা পাঠানোর অ্যাপ ‘বিটচ্যাট’ সরানোর নির্দ

19

ভোলায় ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক কারবারি আটক

20