আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

সময়মতো শিক্ষক বদলি করতে পারেনি চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস

 

Brother IT Digital

চরফ্যাশন প্রতিনিধি: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গত ৩০ সেপ্টেম্বর ছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদলির শেষ সময়। তবে নির্ধারিত সময়ের মধ্যে বদলি কার্যক্রম সম্পন্ন করতে পারেনি ভোলার চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী মো. আবদুস সাত্তার জানান, বদলির জন্য অর্ধশতাধিক আবেদন জমা পড়েছে। আবেদনগুলো যথাযথভাবে লিপিবদ্ধ করে বদলি কমিটির কাছে উপস্থাপন করা হলেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কমিটি।

চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজকে সভাপতি করে বদলি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন স্থানীয় বিএনপি নেতা কাজী মঞ্জুর, প্রিন্স মহাজন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর এ কে এম আবুল খায়ের। তিনি নিজে কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, বুধবার বিকেল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বদলি সংক্রান্ত সভা আহ্বান করা হয়। তবে সভায় কমিটির সদস্য প্রিন্স মহাজন ঢাকায় অবস্থান করায় উপস্থিত থাকতে পারেননি। সভায় কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি।

নির্ধারিত সময় ৩০ সেপ্টেম্বরের মধ্যে বদলি কার্যক্রম শেষ করতে না পারার কারণ জানতে চাইলে শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, অতিরিক্ত সুপারিশ থাকায় তারা কোনো সিদ্ধান্ত নিতে পারেননি।

এদিকে, ১ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত বদলি সংক্রান্ত কোনো আদেশ প্রকাশ করেনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

বিষয়টি নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, গত ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর পর্যন্ত বদলি সংক্রান্ত কোনো চিঠি তিনি পাননি।

তিনি আরও বলেন, নানা সমস্যার কারণে চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস বদলির আদেশ দিতে পারেনি। যেহেতু নির্ধারিত সময়ের মধ্যে বদলি কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়নি, তাই এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার মোদিকে পদ ছেড়ে দেওয়ার কথা বললেন সিজেপি প্রধান

1

সিএনজি-মোটরসাইকেল দুর্ঘটনা মায়ের বুক শূন্য করে চলে গেলেন ফয়

2

জ্বালানি তেল আমদানিতে এক বছরে ব্যয় বেড়েছে ১০৭ শতাংশ

3

ঋণ যত বড়, খেলাপির হারও তত বেশি

4

বেতন না পাওয়া সেই শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

5

খালেদা জিয়া বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন

6

মদের বোতলে পানি পান করা কী জায়েজ?

7

'একটা মানুষ মারা গেল, আর পেলাম ৮০০ টাকা', নাসীরুদ্দীন-সারজিস

8

অন্তর্বর্তী সরকার ব‍্যর্থ বা ‘দুর্নীতিবাজ’ হলেও জুলাই কলঙ্কি

9

তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’: যানজটমুক্ত ঢাকা গড়তে নাগ

10

চরফ্যাশনে ভুয়া ভিডিও ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগে সাবেক সেনা সদ

11

বিদ্যুতের নির্ভরযোগ্যতা বাড়াতে মনপুরায় নতুন প্রকল্প

12

২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি, পাবেন না যারা

13

ভোলায় পার্থের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেয়েছেন ১০

14

নতুন রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন তিন নাম

15

বাংলাদেশের বিমান আটকে দেওয়ার বিষয়ে পাকিস্তানের ব্যাখ্যা

16

৪ বছর পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

17

নীতি না মেনে ফেসবুক থেকে আয় করছেন ১৩ এমপি-মন্ত্রী

18

সারা দেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে: প্রধানমন্ত্রী

19

যাদের কাছে আমি ধানের শীষের জন্য ভোট চাইছি, তাদের কাছে মাফ চা

20