এইচ এম নোমান, শশীভূষণ; ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানায় মাদকবিরোধী অভিযানে মো. মনসুর আহমেদ নামে এক দাঁতের চিকিৎসককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শশীভূষণ বাজারের দক্ষিণ মাথায় চালের টল সংলগ্ন ‘মদিনা দাঁত ঘরে’ অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক সেবনের সরঞ্জাম পাওয়ার অভিযোগে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে মনসুর আহমেদ তার কাছে গাঁজা থাকার কথা স্বীকার করেন এবং তা সেবন করেছেন বলে জানান। পরে তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে মেডিকেল পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় কয়েকজনের অভিযোগ, ওই দাঁতের চিকিৎসক দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন। মাদক সেবনে বাধা দিলে আশপাশের লোকজনের সঙ্গে খারাপ আচরণ করতেন বলেও অভিযোগ রয়েছে।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মনসুর আহমেদকে আটক করা হয়। পরে ঢোপ টেস্টের মাধ্যমে মাদক সেবনের বিষয়টি শনাক্ত হলে তাকে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
মন্তব্য করুন