আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

শশীভূষণে বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

 

Brother IT Digital

চরফ্যাশন প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার পর ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় শশীভূষণ বেগম রহিমা ইসলাম কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক ও শশীভূষণ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান শাহীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কাজী মনজুর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শশীভূষণ থানা যুবদল নেতা বেলায়েত হোসেন খলিফা ও শশীভূষণ থানা ছাত্রদল নেতা ইউনুছ শরীফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব হাজী জাহিদুল ইসলাম (রাসেল), চরফ্যাশন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুজ্জামান শাহীন, চরফ্যাশন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান ফরাজী, সদস্য সচিব কাজী অনিক এবং চরফ্যাশন পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক নুরউদ্দিন আখন।

এ সময় স্বাগত বক্তব্য দেন এওয়াজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান মাস্টার। এছাড়া উপস্থিত ছিলেন শশীভূষণ থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমির হোসেন মেম্বারসহ চরফ্যাশন উপজেলা, শশীভূষণ থানা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উদ্বোধনী খেলায় শক্তিশালী লর্ড হার্ডিঞ্জ ফুটবল একাদশ ও শশীভূষণ কলেজপাড়া ফুটবল একাদশ মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় লর্ড হার্ডিঞ্জ ফুটবল একাদশ ২-১ গোলে শশীভূষণ কলেজপাড়া ফুটবল একাদশকে পরাজিত করে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণ অন্ধ নয়, সবকিছু দেখছে: ডা. শফিকুর রহমান

1

ভোলা কালেক্টরেট স্কুলে শতভাগ পাস, জিপিএ-৫ পেল ৬ শিক্ষার্থী

2

হাসনাতকে জুলাই অভ্যুত্থানের ‘খলনায়ক’ বললেন রাশেদ

3

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে বাংলাদেশী ২৫ এজেন্সির তালিকা প্রক

4

আসিফ-আখতারের মেস ভাড়া আমি সংগ্রহ করে দিতাম: রাশেদ খাঁন

5

রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যাবে জাতীয় গ

6

স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে স্বামী-শশুর লাপাত্তা

7

মিষ্টির বিরুদ্ধে নেওয়া প্রধানমন্ত্রীর পদক্ষেপ যুগান্তকারী: ত

8

টানা পঞ্চম দিনও অচল লোকসভা, বক্তব্য রাখতে পারেননি রাহুল

9

বহির্মুখী রেমিট্যান্সে সমন্বিত সার্কুলার জারি বাংলাদেশ ব্যাং

10

কয়েক ঘণ্টার মধ্যে তাণ্ডব চালাতে পারে ‘অতি বিপজ্জনক’ টাইফুন

11

লালমোহনে ডাকাতি মামলায় ৩ আসামি গ্রেপ্তার

12

প্রাথমিকের কারিকুলামে স্পিকিং ও লিসেনিং দক্ষতায় গুরুত্ব দেওয়

13

লালমোহনে ২ কিলোমিটার কাঁচা সড়কের বেহাল দশা

14

চরফ্যাশনে আবেদন ছাড়াই ৩ ভোটারের এলাকা পরিবর্তন, তদন্তের দাবি

15

অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি

16

দেশ যখন বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী তখন সেলফি ত

17

মায়ের পাশেই ঘুমিয়েছিলেন হান্নান, সকালে মিলল নি থ র দেহ

18

সার বিক্রি নিয়ে খুচরা বিক্রেতাদের জন্য নির্দেশনা

19

কর্মী ছাঁটাই করে ‘এআই নির্ভর’ মেটা

20