আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

লালমোহনে নির্মাণের দুই মাসেই সড়কে ধস, দুর্ভোগে স্থানীয়রা

 

Brother IT Digital

মো.মামুন হাজী, লালমোহন: ভোলার লালমোহনে নির্মাণকাজ শেষ হওয়ার দুই মাস না পেরোতেই একটি হেরিংবোন বন্ড (এইচবিবি) সড়কের বিভিন্ন অংশে ধস ও ভাঙন দেখা দিয়েছে। এতে সড়কটি দিয়ে চলাচলে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও মাদ্রাসার শিক্ষার্থীরা।

জানা গেছে, উপজেলার পূর্ব চরউমেদ হাফিজ উদ্দিন বাজার থেকে পশ্চিম দিকে পূর্ব চরউমেদ আহম্মদিয়া দাখিল মাদ্রাসা পর্যন্ত কাঁচা সড়কটিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের অধীনে সম্প্রতি হেরিংবোন বন্ডের (ইটের সলিং) কাজ করা হয়। তবে কাজ শেষ হওয়ার দুই মাসের মধ্যেই সড়কের বিভিন্ন স্থানে ইট সরে গিয়ে গর্ত ও ধসের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজের সময় যথাযথ তদারকি না থাকায় কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে।

তাদের দাবি, সড়ক নির্মাণে নিম্নমানের ইট ও নির্মাণসামগ্রী ব্যবহার করার ফলে অল্প সময়ের মধ্যেই সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, সড়কের কয়েকটি স্থানে ইট উঠে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কের অংশবিশেষ দেবে গেছে। এতে মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। পাশাপাশি পথচারীদেরও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াতে দুর্ভোগ বেড়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন খানা খন্দকে থাকার পড় সড়কটি নির্মাণের পর তারা স্বস্তির আশা করেছিলেন। কিন্তু অল্প সময়ের মধ্যেই সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি। দ্রুত সড়কটি পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের পাশাপাশি নির্মাণকাজের মান যাচাইয়ের দাবি জানান তারা।

এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সড়কটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি  নির্মাণকাজে কোনো অনিয়ম হয়ে থাকলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ ঘণ্টা পর ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

1

সংস্কার বাস্তবায়নে গড়িমসি করলে সরকারের পতনধ্বনি বাজবে: নাসীর

2

লালমোহনে মা-ছেলে দুজনেই ক্যান্সারে আক্রান্ত, চিকিৎসায় প্রয়োজ

3

সাকিব আল হাসান একজন নষ্ট ও পচে যাওয়া মানুষ: প্রধানমন্ত্রীর উ

4

চরফ্যাশন শিক্ষা কর্মকর্তার বদলি আদেশ নিয়ে নথি তলব

5

শশীভূষণে রিকশাচালক সেজে মাদক কারবারিকে ধরলেন পুলিশ

6

ভোলায় মেঘনার তীব্র ভাঙন, হুমকিতে দুই ইউনিয়নসহ শহর

7

কল সাইট, ভুয়া নিয়োগপত্র: ব্র্যাক স্কুলে চাকরির নামে প্রতার

8

বোরহানউদ্দিনে বাকপ্রতিবন্ধী যুবক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারে

9

খুলনায় শিক্ষকের মারধরে গুরুতর আহত শিশু, মস্তিষ্কে রক্ত জমাট

10

টয়লেটের ভেতর গোঙানি, তালা ভেঙে মিলল হাত-পা বাঁধা স্কুলছাত্রী

11

লালমোহনে কৃষক কার্ড প্রণয়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

12

প্রধানমন্ত্রীর গাড়িবহরে প্রবেশ, সেই যুবক ৫ দিনের রিমান্ডে

13

জ্বালানি সংকটের গুজব, রাতেই পেট্রল পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ

14

সরকার যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন কর

15

শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে

16

শেখ হাসিনা-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশ

17

এসএসসি-সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন যেভাবে

18

এরা ফার্মের মুরগি, বৃষ্টিতে ভিজলেই জ্বর আসবে

19

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

20