মো. সবুজ, ভোলা: ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৩৯৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রিভার ব্যাটালিয়ন (এসআরবি)–৮।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে লালমোহন উপজেলার পাঙ্গাসিয়া এলাকার গজারিয়া-খালঘোঁড়া লঞ্চঘাটের বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বোরহানউদ্দিন উপজেলার দেউলা বড়পাতা এলাকার রুহুল আমিন খাঁ'র ছেলে রফিক খাঁ (৪০) ও একই এলাকার আব্দুল মুন্নাফ ঢালীর ছেলে মো. ইব্রাহিম (৪২)।
একই দিন বিকেলে এসআরবি-৮ ভোলা ক্যাম্পের কমান্ডার বি এম তানজীবুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালমোহনের গজারিয়া খালঘোড়া এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে এসআরবি'র সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৩৯৩ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ ১৮ হাজার টাকা।
পরে জব্দ করা ইয়াবা ও আটক ব্যক্তিদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লালমোহন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন