আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

যেসব অঞ্চল থেকে দেখা যাবে বিরল চন্দ্রগ্রহণ



আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) গভীর রাত থেকে আগামীকাল শুক্রবার (২৮ আগস্ট) ভোরের মধ্যে আকাশে দেখা মিলবে বিরল এক মহাজাগতিক দৃশ্যের। এ সময় গভীর আংশিক চন্দ্রগ্রহণ হবে। এতে চাঁদের প্রায় ৯৬ শতাংশ অংশ পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে যাবে।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানায়, বাংলাদেশ সময় শুক্রবার সকাল ১০টা ১২ মিনিটে (০৪:১২ জিএমটি) চন্দ্রগ্রহণটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে।

ভৌগোলিক অবস্থানের কারণে এর মূল দৃশ্য সবচেয়ে পরিষ্কার দেখা যাবে উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে। এ ছাড়া ইউরোপ ও আফ্রিকার কিছু অঞ্চল থেকেও চাঁদ ওঠা বা ডোবার সময় গ্রহণের আংশিক দৃশ্য উপভোগ করা যাবে।

চাঁদের বেশিরভাগ অংশ পৃথিবীর সবচেয়ে অন্ধকার ছায়ায় ঢেকে গেলেও এটি পুরোপুরি অদৃশ্য হয়ে যাবে না। সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে কিছুটা প্রতিফলিত হওয়ার কারণে চাঁদ তামাটে বা লালচে বর্ণ ধারণ করবে।

এই দৃশ্যকে অনেকে রূপক অর্থে ‘ব্লাড মুন’ বলে থাকেন। পুরো চন্দ্রগ্রহণের প্রক্রিয়াটি পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে চলবে। তবে চাঁদের লালচে হয়ে ওঠার দৃশ্যটি অল্প কিছু সময়ের জন্যই স্থায়ী হবে।

চন্দ্রগ্রহণ দেখার ক্ষেত্রে সূর্যগ্রহণের মতো বাড়তি কোনো প্রতিরক্ষামূলক চশমার প্রয়োজন নেই। আকাশ মেঘমুক্ত থাকলে খালি চোখেই এই মহাজাগতিক দৃশ্য প্রত্যক্ষ করা যাবে।

সূত্র: আনাদোলু এজেন্সি                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনসুলিনেই হতে পারে মৃত্যু, কীভাবে চিনবেন টাইপ-৫ ডায়াবেটিস

1

পে-স্কেল নিয়ে শেষ হলো সচিব কমিটির সভা, যেসব সিদ্ধান্ত আসল

2

বোরহানউদ্দিনে গাঁজা গাছসহ যুবক আটক

3

পদ্মা নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

4

সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের

5

চাচার উপর হামলা করায় ভোলায় পুলিশ সদস্য আটক এটা হবে ফটোকাড

6

সন্ধ্যার মধ্যে ১৩ জেলায় বজ্রবৃষ্টি পূর্বাভাস

7

শেখ হাসিনা নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

8

প্রেমের টানে শরীয়তপুরে পাকিস্তানি যুবক

9

কাঁঠাল দিয়ে বিস্কুট তৈরি, চমক দেখালেন উদ্যোক্তা

10

ভোলায় নকশা অমান্য করে বহুতল ভবন নির্মাণ, ১৩ মালিককে পৌরসভার

11

২৪ থেকে ৪৮ ঘণ্টায় বন্যার শঙ্কা, বাড়বে নদ-নদীর পানি

12

আজ ব্যাংক হলিডে, বন্ধ থাকবে সব ধরনের লেনদেন

13

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

14

নতুন বাজেট আজ থেকে কার্যকর, কী থাকছে নতুন অর্থবছরে?

15

চরফ্যাশনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে প্রকল্প অবহিতকরণ

16

উজানের ঢলে ফুঁসছে যমুনা, বন্যার আশঙ্কা

17

প্রতিটি জোয়ারে ডুবে যায় স্বপ্ন, পাঁচ দিনেও মনপুরায় সংস্কার হ

18

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনার মানে হয় না: ককরোচ জনতা প

19

আওয়ামী লীগের মতোই বিএনপির ভাইয়েরা আমার বিরুদ্ধে ন্যারেটিভ

20