আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

মনপুরায় বাজুসের ২৩ সদস্যের নতুন কমিটি গঠন

 

Brother IT Digital

মো: মেহেদী হাসান, মনপুরা (ভোলা): ভোলার মনপুরা উপজেলায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন কমিটি গঠিত হয়েছে। স্থানীয় স্বর্ণ ও জুয়েলারি ব্যবসায়ীদের অংশগ্রহণে এক পরিচিতি ও আলোচনা সভার মাধ্যমে পূর্বের কমিটি বিলুপ্ত করে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৪টায় মনপুরা প্রেস ক্লাবের হলরুমে এই পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার জুয়েলারি ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য ২৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সাধন চন্দ্র বণিককে সভাপতি, মো. লোকমান হোসেনকে সিনিয়র সহসভাপতি, মো. জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক, বাপ্পি চন্দ্র দাসকে সাংগঠনিক সম্পাদক এবং আশীষ চন্দ্র দাসকে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়েছে।

সভায় ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, জুয়েলারি ব্যবসার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি সাধন চন্দ্র বণিকের সভাপতিত্বে সভায় স্থানীয় জুয়েলারি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

বাজুসের দায়িত্বপ্রাপ্তরা জানান, নবগঠিত এই কমিটি আগামী তিন বছর মনপুরার জুয়েলারি ব্যবসায়ীদের নেতৃত্ব দেবে এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে সমন্বিতভাবে কাজ করে যাবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবীণদের স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নতুন করে ঢেলে সা

1

মিরপুরে হকার-পুলিশ সংঘর্ষের ঘটনায় তদন্ত করা হচ্ছে: স্বরাষ্ট্

2

কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্

3

ভোলা জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবার নেতৃবৃন্দের সাক্ষাৎ

4

৩৫ বছর পর বন্ধুকে খুঁজে বের করে সুদে-আসলে ঋণ পরিশোধ

5

ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্

6

সম্পত্তি দান করেও ভোগের অধিকার থাকবে বাবা-মা ও দাদা-দাদির

7

তীব্র গরমে হাঁসফাঁস ইউরোপ, চীনা এসি কোম্পানির পোয়াবারো

8

প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী

9

ঠোঁটে ঠোঁট রেখে করেন আশীর্বাদ, ভাইরাল ‘লিপ কিস বাবা’

10

শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি

11

পরিবর্তন হচ্ছে র‌্যাবের নাম, খসড়া আইন প্রকাশ

12

১ অক্টোবর পর্যন্ত প্রাথমিকের নিয়োগপত্র পাবেন প্রার্থীরা: শিক

13

যাদের জন্য জয় বাংলা স্লোগান দেন, সেই পরিবারের কেউ বাংলাদেশে

14

দেশের সাত অঞ্চলের নদীবন্দরে সতর্কবার্তা

15

গ্যাসের ভাণ্ডার ভোলা, তবু ৫৪ হাজারের বেশি বেকার; শিল্পায়নের

16

টয়লেটের ভেতর গোঙানি, তালা ভেঙে মিলল হাত-পা বাঁধা স্কুলছাত্রী

17

সমাজকল্যাণ তহবিল থেকে ভোলায় ৩ জনকে চিকিৎসা সহায়তা

18

স্বামীর সঙ্গে অভিমান করে পদ্মায় ঝাঁপ দেওয়া নারীকে জীবিত উদ্ধ

19

খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরি

20