আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

মনপুরায় অবাধে পাঙ্গাশের পোনা শিকার, হুমকিতে মৎস্যসম্পদ




মো. মেহেদী হাসান, মনপুরা: ভোলার মনপুরায় নিষিদ্ধ চাই জাল ব্যবহার করে অবাধে পাঙ্গাশের পোনা শিকার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে একদিকে যেমন নদীর প্রাকৃতিক মৎস্যসম্পদের ক্ষতি হচ্ছে, অন্যদিকে ভবিষ্যতে পাঙ্গাশ মাছের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা যায়, বিপুল পরিমাণ পাঙ্গাশের পোনা প্রকাশ্যে বিক্রি হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এসব পোনা মেঘনা নদী থেকে শিকার করে বাজারে আনা হচ্ছে।

একাধিক মৎস্য ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের মাছঘাট এলাকার কিছু অসাধু জেলে নিষিদ্ধ চাই জাল ব্যবহার করে মেঘনা নদী থেকে পাঙ্গাশের পোনা সংগ্রহ করছেন। পরে সেগুলো স্থানীয় বাজারসহ বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এভাবে নির্বিচারে পোনা শিকার চলতে থাকলে ভবিষ্যতে নদীতে পাঙ্গাশ মাছের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। তারা দ্রুত এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বণিক বলেন, “মনপুরা ইউনিয়নের কিছু অসাধু জেলে চাই জালের মাধ্যমে পাঙ্গাশের পোনা শিকার করছে। বিষয়টি বন্ধে আমরা একাধিকবার অভিযান পরিচালনা করেছি। তবে জনবল ও স্পিডবোট সংকটের কারণে সবসময় কার্যকরভাবে অভিযান চালানো সম্ভব হয় না।”

তিনি আরও বলেন, “আগে জেলেরা নদীতে চাই জাল বসানোর স্থান চিহ্নিত করে রাখত। বর্তমানে তারা কোনো দৃশ্যমান চিহ্ন ব্যবহার না করে জিপিএস ট্র্যাকার ব্যবহার করছে। ফলে মাঝনদীতে বসানো চাই জাল শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।”

মৎস্য কর্মকর্তা জানান, অবৈধ জাল ব্যবহার করে মাছের পোনা শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ। মৎস্যসম্পদ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

মৎস্য বিশেষজ্ঞদের মতে, পাঙ্গাশের পোনা নির্বিচারে নিধন বন্ধ করা না গেলে নদীর প্রাকৃতিক মৎস্যসম্পদ মারাত্মক হুমকির মুখে পড়বে। তাই মৎস্যসম্পদ সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি ও আইন প্রয়োগের দাবি জানিয়েছেন সচেতন মহল।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামালের অদ্ভুত ফ্যাশনের রহস্য কী!

1

২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে দানবক্সে চ

2

কুমিল্লায় রেস্টুরেন্টে বাচ্চা রেখে চলে গেল বিদেশি পরিবার

3

অবৈধ শিকার ও বন ধ্বংসে হরিণশূন্য হয়ে পড়ছে মনপুরা

4

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৯৫৪

5

ছয় দিনের বিরতির পর আজ আবার বসছে সংসদ

6

দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

7

এসএসসি-সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন যেভাবে

8

বাড়িতে বাবার মরদেহ, অশ্রু মুছে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ

9

‘ফতোয়ার’ জন্য আর মাদ্রাসায় যেতে হবে না, ‘সংসদেই দেয়া হয়’: শা

10

সাপের কামড়ে চিকিৎসাধীন জেলে বাবলুর মৃত্যু

11

ভারতকে অপছন্দ করা বাংলাদেশির সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে

12

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

13

দুই স্ত্রীর হাতাহাতিতে জ্ঞান হারালেন মিশর কোচ, শেষ হলো প্রথম

14

স্বামীর সঙ্গে অভিমান করে পদ্মায় ঝাঁপ দেওয়া নারীকে জীবিত উদ্ধ

15

ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা, যেসব জেলায় হতে পারে ভারী বৃষ্টি

16

আবেগঘন বার্তায় সিলেটবাসীকে বিদায় জানালেন সাবেক ডিসি সারওয়ার

17

জোরপূর্বক শারীরিক সম্পর্ক, স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ স্ত

18

বিকাশে ভুল নম্বরে টাকা চলে গেলে ফেরত পাবেন যে উপায়ে

19

ইন্টারনেট ছাড়াই বার্তা পাঠানোর অ্যাপ ‘বিটচ্যাট’ সরানোর নির্দ

20