আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলা জেলা পুলিশের উদ্যোগে জেলাব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত



নিজস্ব প্রতিবেদক, ভোলা: জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে ভোলা জেলা পুলিশের উদ্যোগে জেলাব্যাপী বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি ২০৬৬ পালিত হয়েছে।

আজ শুক্রবার (০৭ আগস্ট) ভোলা জেলা পুলিশ লাইন্স প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক শুভ সূচনা করেন ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সোহান সরকার, পিপিএম-সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ শেষে পরিবেশবান্ধব এই উদ্যোগকে সমগ্র জেলাজুড়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ভোলা জেলার সকল থানায় চারাগাছ বিতরণ করা হয়। এ সময় পুলিশ সুপার মহোদয় প্রতিটি থানার নির্ধারিত স্থানে চারাগাছগুলো সঠিকভাবে রোপণ এবং পরবর্তীতে সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশেষ দিক-নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, "গাছ আমাদের পরম বন্ধু। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও একটি সুস্থ-সুন্দর পরিবেশ তৈরিতে বৃক্ষরোপণের বিকল্প নেই। ভোলা জেলা পুলিশ কেবল আইনশৃঙ্খলা রক্ষায় নয়, পরিবেশ রক্ষায়ও সর্বদা সচেতন ও প্রতিশ্রুতিবদ্ধ।"

পরিবেশের ভারসাম্য রক্ষায় ও আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়তে বেশি করে গাছ লাগানোর জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে ভোলা জেলা পুলিশ।

প্রেরক: পুলিশ মিডিয়া সেল, ভোলা।

তারিখ: ০৭ আগস্ট, ২০২৬।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মৃত্যু,

1

ছাত্রদল নেত্রী প্রীতিকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট, কড়া জবা

2

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

3

ভোলাকে সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে ভোলা-বরিশাল সেতুর দাবি

4

জুলাই আন্দোলনে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

5

বিনা হিসাবে জান্নাতে প্রবেশকারীদের বৈশিষ্ট্য

6

রংপুরে ৪ হত্যাকাণ্ড: আদালতে ২ আসামির জবানবন্দি

7

আবুল খায়ের গ্রুপে চাকরি, ১৮ বছর বয়সেই আবেদন

8

দেশের ২৩তম রাষ্ট্রপতি শপথ নেবেন সন্ধ্যায়

9

একটি ফোনকলেই আইনি জটিলতায় ১৪ বছরের সংসার

10

ভোলা জেলা পরিষদে চাকরির সুযোগ

11

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ, হতে পারে যেসব আলোচনা

12

ভোলায় আগামীকাল আড়াই ঘন্টা বিদ্যুৎ সরবাহ বন্ধ থাকবে

13

বই খুলে পরীক্ষা, ভিডিও করায় সাংবাদিকদের মারধর

14

স্কুল টিফিনে ব্লেড পাওয়ার ঘটনায় শিক্ষা কর্মকর্তাকে শোকজ

15

দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

16

খালি পেটে অফিসে যাচ্ছেন? হতে পারে যেসব ক্ষতি

17

জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটিকে স্বাগত জানালেন রোহিঙ্গারা

18

লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জ

19

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

20