আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা দেশে ফিরবে না দল টিকিয়ে রাখতে এসব বলছে: ভোলায় পার্থ



 মো. সবুজ: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে প্রচারিত বক্তব্যের কোনো বাস্তব ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন ভোলা- আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, "জুলাইকে অস্বীকার করে রাজনীতিতে ফিরে আসা অনেক কঠিন।"

 সোমবার (২৭ জুলাই) দুপুরে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে খাল খনন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

 ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্যটি মূলত দলকে টিকিয়ে রাখার একটি রাজনৈতিক বক্তব্য। এর বাস্তব কোনো ভিত্তি নেই।

 জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "যে রক্ত, যে আত্মত্যাগ এবং মানুষের যে মানসিকতা তৈরি হয়েছে, তা অস্বীকার করে রাজনীতির কথা চিন্তা করাও কঠিন।"

 দুই বছর আগের আন্দোলনের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, "দুই বছর আগে ঠিক এই সময়ে আমরা রিমান্ডে ছিলাম। অনেকেই একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।"

 খাল খনন প্রকল্প নিয়ে তিনি বলেন, কাজের গুণগত মান নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রশাসন স্থানীয় সুবিধাভোগীরা যদি মনে করেন খাল যথাযথভাবে খনন হয়নি, তবে একই বরাদ্দের মধ্যেই ঠিকাদারকে পুনরায় কাজ সম্পন্ন করতে হবে।

 তিনি আরও বলেন, ভোলা সদর উপজেলায় ইতোমধ্যে চারটি খাল খননের কাজ শেষ হয়েছে। কৃষি খাত উন্নয়নে ভবিষ্যতে আরও খাল খননের উদ্যোগ নেওয়া হবে।

  সময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস, পানি উন্নয়ন বোর্ডের ডিভিশন--এর নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দিন আরিফ, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) জেলা সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহসহ দলীয় নেতাকর্মীরা।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় Bangla QR ব্যবহারে জনসচেতনতায় ব্যাংক এশিয়ার প্রচারণা

1

আসিফ-আখতারের মেস ভাড়া আমি সংগ্রহ করে দিতাম: রাশেদ খাঁন

2

নতুন রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন তিন নাম

3

প্রকৃতির নিষ্ঠুর বর্ষণে আবারও প্লাবিত মনপুরা, দুর্ভোগে হাজার

4

প্রতিমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও এআই সৃষ্ট নয়

5

হামলা বন্ধ করে আলোচনায় বসতে রাজি হলো যুক্তরাষ্ট্র-ইরান

6

৫০তম বিসিএসের দ্বিতীয় পর্যায়ের ভাইভার সূচি প্রকাশ

7

মনপুরায় বাজার উন্মুক্ত, তবুও কমেনি নিত্যপণ্যের দাম

8

গুগল ম্যাপের নির্দেশনায় ভুল পথে পর্যটকবাহী বাস

9

নেপালে বন্যায় বাংলাদেশিদের হতাহতের বিষয়ে যা জানাল রাষ্ট্রদূত

10

থার্ড টার্মিনালে হরিলুট; অনুমোদন ছাড়াই ৩ হাজার ২০০ কোটি টাকা

11

তমার পেশা নিয়ে জয়ের আপত্তি, ক্ষুব্ধ তমা মির্জা

12

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্

13

জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৬ কোটি ডলার

14

ব্যাংক লুটেরাদের ‘ডিম থেরাপি’ দেওয়ার পরামর্শ এমপি রেহানার

15

মুশফিককেও কোচিংয়ে আনার পরিকল্পনা বিসিবির

16

ফুটবল খেলা চলাকালীন গোলপোস্ট ভেঙে তরুণের মৃত্যু

17

প্রধানমন্ত্রী বন্যা দুর্গত এলাকায় না গিয়ে গেলেন বরিশাল: না

18

দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে দেশে ফেরাতে কাগজপত্র পাঠানো হয়েছে:

19

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বো

20