আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় পানিতে ডুবে প্রাণ হারাল দুই শিশু

 

Brother IT Digital

মো. সবুজ, ভোলা: ভোলা সদর উপজেলার পৃথক দুটি স্থানে পুকুরের পানিতে ডুবে মো. আব্দুল্লাহ (৩) ও আব্দুর রহমান (১) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। 

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বাপ্তা ও আলীনগর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শিশু আব্দুল্লাহ বাপ্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শফিকের ছেলে। অপর শিশু আব্দুর রহমান আলীনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সুমনের ছেলে।

জানা গেছে, সোমবার দুপুরে বাড়ির আঙ্গিনায় খেলা করার সময় অসাবধানতাবশত বাড়ির পাশের একটি পুকুরে ডুবে যায় শিশু আব্দুল্লাহ। এসময় তার মা ঘরের কাছে ব্যস্ত ছিলেন। পরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখেন। এরপর স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, আব্দুর রহমানকে ঘরে রেখে তার মা পাশের বাড়িতে যান। এ সময় শিশুটি মায়ের খোঁজে হামাগুড়ি দিয়ে ঘর থেকে বের হয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে গিয়ে ডুবে যায়। পরে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার আরও যেসব মোড়ে বসছে এআই ক্যামেরা

1

জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল

2

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নি

3

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বি

4

নৌ পুলিশ কর্মকর্তার মদ্যপ অবস্থায় মাতলামি

5

ভোলার চরে অস্ত্রের মুখে জিম্মি করে ২৩ মহিষ লুটের অভিযোগ

6

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

7

মামলার সুষ্ঠু তদন্তের দাবি ভোলার সিফাতকে হ'ত্যা করেছে কতজনে?

8

জ্বালানি তেল আমদানিতে এক বছরে ব্যয় বেড়েছে ১০৭ শতাংশ

9

হাতিয়ায় ঝুঁকি নিয়ে চলছে সি-ট্রাক ও ট্রলার, ৪ দিন ধরে বন্ধ ফে

10

কোরআনের আয়াতের ব্যাখ্যা ঘিরে সংসদে বিতর্ক, বক্তব্য পর্যালোচন

11

রাষ্ট্রের উন্নয়ন ও সংস্কারে বাধা দিলে রুখে দাঁড়াতে হবে: প্রধ

12

তজুমদ্দিনের জেলে মফিজুলকে রাষ্ট্রপতির ১ লাখ টাকা সহায়তা

13

ভোলায় সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেলেন মা, অঝোরে কাঁদছে স্বা

14

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড

15

লালমোহনে দলিল লেখকের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

16

স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে স্বামী-শশুর লাপাত্তা

17

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

18

শাওন, মাহিসহ ৩ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

19

ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

20