আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় গাছের চাপায় প্রাণ হারালেন যুবক



মো. সবুজ, ভোলা: ভোলা সদর উপজেলায় গাছের চাপায় পড়ে হারুন মজুমদার(২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৪টার দিকে  উপজেলার বাপ্তা ইউনিয়নের সাচরা গ্রামের মজুমদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

হারুন ওই এলাকার মৃত রতন মজুমদারের ছেলে। তিনি পেশায় একজন ইন্টারনেট শ্রমিক ও এক সন্তানের জনক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বাড়ির পাশের একটি ইট ভাটার কাছে ইন্টারনেটের কাজ করছিলেন হারুন। একই স্থানে কয়েকজন শ্রমিক গাছ কাটার কাজ করছিলেন। এসময় অসাবধানতাবসত গাছের একটি বড় ডাল এসে হারুনে মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হারুনে স্ত্রী তিশান কান্না জড়িত কন্ঠে বলেন, "হঠাৎ করে খবর আসে আমার স্বামীর মাথায় গাছ পড়েছে তাকে হাসপাতাল নেওয়া হচ্ছে। পরে হাসপাতালে ছুটে এসে জানতে পারি তার মৃত্যু হয়েছে। এখন আমাদের কোন দাবী নেই। আমার স্বামীর মৃতদেহ বাসায় নিয়ে যাচ্ছি।"

এদিকে, এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ। মা, ভাই ও স্ত্রীকে আহাজারি করতে দেখা গেছে। 

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরে উড্ডয়নের আগে বিমানে যান্ত্রিক ত্রুটি, ন

1

দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর!

2

সালমান শাহ’র মরদেহ উত্তোলনের আদেশ বাতিল করলেন আদালত

3

আনসার সদস্যকে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

4

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৯৫৪

5

বঙ্গোপসাগরে মৌসুমি নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকে

6

বাস চালকের সাথে পালিয়ে গেলেন কনটেন্ট ক্রিয়েটরের স্ত্রী

7

গাজা শান্তি পরিকল্পনা নিয়ে নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ ছিলেন ট্র

8

১৮ লাখ শিক্ষার্থীর অপেক্ষা শেষ হচ্ছে আজ, ফল জানবেন যেভাবে

9

বালু উত্তোলনে অভিযান: মনপুরায় দুই ড্রেজার আটক

10

সাংবাদিকদের কলমে কারও জীবন ও ক্যারিয়ার যেন ক্ষতিগ্রস্ত না হয়

11

সরকার ক্ষমতা ছেড়ে দিলে দেশ চালাবে কে, প্রশ্ন প্রতিমন্ত্রী নু

12

উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, মামলা করল ট্রাফিক পুলিশ

13

হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে কিনা, জানালেন তথ্য উপ

14

বিপৎসীমার ওপরে ৬ নদীর পানি, বাড়ছে উদ্বেগ

15

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়

16

সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ: সেই মায়ের বিরুদ্ধে হত্যা চেষ্টার ম

17

এবার পুলিশ সদরদপ্তর অভিমুখে মিছিলের ডাক সিজেপির

18

লঞ্চঘাটে পৌঁছাতেই হাঁটুসমান পানি, দুর্ভোগ যেন মনপুরাবাসীর নি

19

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে কোয়ায়েড বেসরকারি প্র

20