আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

বৈদ্যুতিক তারে ঝুলছে নাহিদ, হাসনাত ও সারজিসের কুশপুতুল



মেহেরপুরের গাংনীতে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দের ছবি সম্বলিত কয়েকটি কুশপুত্তলিকা বৈদ্যুতিক তারের সাথে ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, মুক্তিযোদ্ধা ভবন সংলগ্ন একটি খুঁটি ও পল্লী বিদ্যুত অফিসের সামনে বৈদ্যুতিক তারের সাথে ঝুলিয়ে রাখা কুশপুত্তলিকা দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে সেটি নিয়ে যায়।

কুশপুত্তলিকায় নাহিদ ইসলাম এমপি, হাসনাত আব্দুল্লাহ এমপি, সাজিস আলম সহ এনসিপির শীর্ষ কয়েকজন নেতার ছবি রয়েছে। আজ সোমবার বিকালে গাংনী বাজার বাসস্ট্যান্ড চত্তরে এনপিসিপির পদযাত্রা রয়েছে। পদযাত্রাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে ধারনা এনসিপি নেতৃবৃন্দের।

কুশপুক্তলিকার শরীরে লেখা ছিল তরুণ সমাজকে ললিপপ হাতে ধরিয়ে দেশ নিল রসাতলে। এদের প্রতিহত করুন এদের ঘৃণা করুন।

স্থানীয়রা জানিয়েছেন, তারা সকালে হাঁটতে বের হয়ে হাই স্কুলের সামনে বৈদ্যুতিক তারের সাথে কয়েকটি কুশপুত্তলিকা ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়া হলে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ন সমন্নয়ক ও মেহেরপুর জেলা সমন্নয়কারী এ্যাডভোকেট শাকিল আহমেদ বলেন, এনপিসিপির পদযাত্রাকে ঘিরে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সেটিকে কেন্দ্র করে একটি দুস্কৃতি সন্ত্রাসী গ্রুপ মানুষের মাঝে ভীতি সৃষ্টি করার জন্য কুশপুত্তলিকা ঝুলিয়েছে। এবিষয়ে আইনশৃংক্ষলা বাহিনী সদস্যরা ব্যবস্থা নেবে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাদ্দিদ মুর্শেদ চৌধুরী বলেন, দুর্বৃত্তরা আতংঙ্ক ছড়ানোর জন্য এটি করতে পারে তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরফ্যাশনে সিএনজির ধাক্কায় প্রাণ গেল পথচারীর

1

ভোলায় মিতুর মৃত্যুর ঘটনায় স্বামী-শাশুড়িসহ ৩ আসামির ২ দিনের র

2

বিমানবন্দরে যেভাবে গ্রেপ্তার হলেন খলনায়ক ডন

3

চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: সংসদে

4

বোরহানউদ্দিনে চোর ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

5

মেঘনার অতিজোয়ারে ভোলার উপকূল প্লাবিত, পানিবন্দি হাজারো মানুষ

6

ভোলার বোরহানউদ্দিনে স্কুলছাত্রীকে ধর্ষণ: প্রধান শিক্ষকসহ গ্র

7

ভোলার সাবেক ছাত্রলীগ নেতা মোস্তাক আহমেদ শাহীন গ্রেফতার

8

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শ

9

রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে পেরে

10

দুই দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হলে অনেক সমস্যার সমাধান হয়

11

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার

12

বৈরী আবহাওয়ায় গভীর সাগরে তিন ট্রলারডুবি, নিখোঁজ ১৩ জেলে

13

দেশের ৩ জেলায় ফের বন্যার আশঙ্কা

14

মডেল রিধিকার মৃত্যুর ঘটনায় ‘প্রেমিক’ গ্রেপ্তার

15

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে আড়াই লাখ ডলার দিলেন নেইমার

16

ঢাকার হত্যা মামলার দুই আসামি ভোলায় গ্রেফতার

17

১৬ জেলায় বন্যার পূর্বাভাস, এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ড

18

শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে যা বললেন আসিফ নজরুল

19

জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু

20