আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান



রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপির সংসদ সদস্য এবং মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।

তিনি বলেন, কিছু বেইমান থাকবে যারা পট পরিবর্তন করবে, যারা পক্ষ পরিবর্তন করবে; আমি ওই অবস্থানে এখন অলি আহমেদ সাহেবকে দেখি। এর বেশি আর তাকে আমি অপমান করে কোনো কথা বলতে চাই না। ওই যে বুড়ো বয়সে ভীমরতি যাকে বলা হয় উনি সেই রোগে ভুগছেন।

সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

সাক্ষাৎকারে ‘জামায়াতের ১১ দলীয় জোটের প্রেসিডেন্ট প্রার্থী মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) আহমেদ অলি’- এই বিষয়টিকে তাহলে আপনি কীভাবে দেখছেন প্রসঙ্গে সাংবাদিকের করা প্রশ্নে তিনি বলেন, অলি আহমেদ সাহেবের মতো লোক যদি মেন্টালি ডিস্টার্ব না হইতো, ক্লিয়ারলি বুঝে শুনে একটা লোক রাষ্ট্রপতি ক্যান্ডিডেট হচ্ছে, যার পাশ করার কোনো সম্ভাবনা নাই।

কারণ হিসেবে ফজলুর রহমান বলেন, তাদের (জামায়াতের ১১ দলীয় জোট) সর্বোচ্চ ভোট হবে ৭৬ বা ৭৫। আর অপরদিকে ভোটের সংখ্যা আছে ২২৫। কাজেই এই লোকটার যদি ভীমরতি না ধরে থাকে তাহলে তো তার রাষ্ট্রপতি ক্যান্ডিডেট হওয়ার কথা না।

অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, তাকে (কর্নেল আহমেদ) এখন আর আমি মুক্তিযুদ্ধের কেউ মনে করি না।

বিএনপির পক্ষ থেকে দুজন মনোনয়ন গ্রহণ করেছেন, তারা কাদের জন্য নিয়েছেন এমন প্রশ্নে তিনি বলেন, এটা বলার সময় এখনো আসে নাই। কারণ আমি বিশ্বাস করি, যদিও অনেকে বলে যে তারুণ্যের প্রতীক আমাদের প্রধানমন্ত্রী। কিন্তু উনি এখন আর তারুণ্যের প্রতীক না। উনি অভিজ্ঞতার প্রতীক। কাজেই উনার ওপরেই দায়িত্ব দেওয়া হয়েছে স্থায়ী কমিটির পক্ষ থেকে এবং উনি নির্ভুলভাবে নির্ভীক হৃদয়ে সঠিক সিদ্ধান্তটা সঠিক সময়ে নেবেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন

1

কাল বঙ্গভবনে উঠছেন নতুন রাষ্ট্রপতি

2

সুযোগ সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা

3

গেজেট পেছালেও পে-স্কেল কার্যকর হবে জুলাই থেকেই

4

ভিডিও এডিটর নেবে চ্যানেল ভোলা

5

পরীক্ষা স্থগিতের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

6

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি নিয়ে জরুরি বিজ্ঞপ্তি

7

খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ

8

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রীর ভিডিও ফাঁস, উত্তাল নেটদুনিয়া

9

ভোলায় ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার

10

প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি!

11

চলতি বছরেই ঘূর্ণিঝড়ের ও টানা ১০ দিন বজ্রবৃষ্টির শঙ্কা

12

‘সাদিক কায়েম জামায়াতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হা

13

মেট্রো স্টেশনের বড় পদে চাকরি পেল বিড়াল

14

চ্যানেল ভোলার সম্পাদক ও প্রকাশক আকাশের নানি ইন্তেকাল করেছেন

15

স্কুল ফিডিংয়ে নিম্নমানের ডিম, যে বার্তা দিলেন প্রতিমন্ত্রী ব

16

নতুন রাষ্ট্রপতিকে প্রথম যে দুই দেশ শুভেচ্ছা জানাল

17

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেপ্তার

18

মিছবাহের দশম স্ত্রী হতে চান জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর

19

রংপুরে শিক্ষক পরিবার হত্যাকাণ্ডের তদন্তে যা বললেন শফিকুল

20