আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফেসবুক-ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের আভাস



শিশুদের মানসিক স্বাস্থ্য ও গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াসহ ৩০টি অঙ্গরাজ্যের দায়ের করা একটি মামলার জুরি ট্রায়ালের মুখোমুখি হতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট মেটা।

সোমবার (১৭ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে ওঠে এসেছে এ তথ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে বিচারক ইভন গনজালেস রজার্সের এজলাসে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। মামলায় মেটার বিরুদ্ধে ফেডারেল ও অঙ্গরাজ্যের শিশু সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ এনে এক ট্রিলিয়ন ডলারেরও বেশি জরিমানা দাবি করার পাশাপাশি প্ল্যাটফর্মগুলোর কার্যপদ্ধতিতে মৌলিক পরিবর্তনের দাবি জানানো হয়েছে।

মামলায় বাদিপক্ষ দাবি করেছে যে ইনস্টাগ্রাম ও ফেসবুকের বিভিন্ন অ্যালগরিদম এবং ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে, যা শিশু ও তরুণদের অ্যাপে দীর্ঘ সময় আটকে রেখে আসক্ত করে তোলে। অঙ্গরাজ্যগুলোর পক্ষ থেকে প্ল্যাটফর্মটিতে লাইক গণনা বন্ধ করা, ইনফিনিট স্ক্রোল বন্ধ করা, ভিডিওর স্বয়ংক্রিয় প্লেব্যাক রোধ করা, অবাস্তব ইমেজ ফিল্টার বাদ দেওয়া, একাধিক অ্যাকাউন্ট তৈরি নিষিদ্ধ করা এবং ইনস্টাগ্রাম স্টোরিজের মতো নির্দিষ্ট সময় পর মুছে যাওয়া কনটেন্ট বাতিলের দাবি জানানো হয়েছে। এছাড়া অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের জন্য অভিভাবকদের যাচাইকরণ প্রক্রিয়া বাধ্যতামূলক করার আহ্বানও জানানো হয়েছে।

মেটা অবশ্য শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, তারা তরুণ ব্যবহারকারীদের সহায়তায় দীর্ঘকাল ধরে প্রতিশ্রুতিবদ্ধ এবং আদালতের শুনানিতে তারা তাদের অবস্থান প্রমাণ করবেন।

তবে সাম্প্রতিক সময়ে নিউ মেক্সিকোর একটি আদালত মেটাকে ৯৪২ মিলিয়ন ডলার জরিমানা করার পাশাপাশি মেটাকে জনস্বার্থের জন্য ক্ষতিকর উপাদান হিসেবে অভিহিত করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ৩০টি অঙ্গরাজ্যের এই যৌথ মামলায় মেটা হেরে গেলে যুক্তরাষ্ট্রে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারের ধরনে বৈপ্লবিক ও স্থায়ী পরিবর্তন আসতে পারে।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় কন্যা সন্তান প্রসব করলেন ভবঘুরে নারী সাহায্য করলেন পুল

1

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে যা বললেন বিরোধীদলীয় নে

2

দেশের ২৩তম রাষ্ট্রপতি শপথ নেবেন সন্ধ্যায়

3

চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, আছে ভূমিধসের আশঙ্কা

4

পারমাণবিক শক্তি দ্রুত বাড়ানোর ঘোষণা কিম জং উনের

5

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত

6

টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত, পানিতে তলিয়ে গেছে ফসলের মাঠ ও

7

আমার ৫০ বিয়ে হলেও সমস্যা নেই

8

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্

9

ভারী বৃষ্টির কারণে মক্কায়, ‘রেড অ্যাল্যার্ট’ জারি

10

ভোলায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

11

সাজেকে পাঁচ শতাধিক পর্যটক আটকা, নিরাপত্তা বহরের নির্দেশনা মে

12

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ছুরিকাঘাতে নিহত যুবক

13

একাধিক ছবি পোস্ট করে বিদ্যা সিনহা মিমের আত্মবিশ্বাসী বার্তা

14

বোরহানউদ্দিনে ৩৩ কেভি লাইনে ত্রুটি, বিদ্যুৎহীন পুরো ভোলা

15

চরফ্যাশনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের মাঝে বিনাম

16

চরফ্যাশনের মেঘনা নদী থেকে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

17

খাদ্যগুদামের ‘সিন্ডিকেট’ ভাঙার ঘোষণা খাদ্যমন্ত্রীর

18

শাহ আলী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন ভোলার শামীম

19

চরফ্যাশনে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্য

20