আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের পদযাত্রা



‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং ‘জুলাই জাদুঘর’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার দাবিতে ভোলায় পদযাত্রা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা উত্তর শাখা।

শনিবার (১৮ জুলাই) বিকেল ৪টায় ভোলা সদর হাটখোলা মসজিদ চত্বর থেকে প্রেসক্লাব পর্যন্ত কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হাজারো প্রাণ ও রক্তের বিনিময়ে অর্জিত জুলাইয়ের স্মৃতি সংরক্ষণে জুলাই জাদুঘর উন্মুক্তকরণ ও জুলাই সনদ বাস্তবায়ন’-এর দাবি জানানো হয়।

জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমরান হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন সহ-সভাপতি মুহাম্মদ হাবিবুল্লাহ বাহারী, সাংগঠনিক সম্পাদক হোসেন আহমেদ শাহীন, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আব্দুল মমিন, দাওয়াহ সম্পাদক ও আহত জুলাই যোদ্ধা মুহাম্মদ ইয়াসিন ঢালী, তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মদ মাঈনউদ্দিন আল আজাদ, প্রকাশনা ও দপ্তর সম্পাদক মুহাম্মদ আরেফ বিল্লাহ ওমর এবং অর্থ ও কল্যাণ সম্পাদক সাকিব আহমেদ জোবায়ের।

এছাড়া বক্তব্য দেন দৌলতখান উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ, ভোলা সদর থানা উত্তর শাখার সভাপতি মোহাম্মদ আবু রায়হান, সাধারণ সম্পাদক মুহাম্মদ নাঈমুল ইসলাম, ভোলা সদর থানা দক্ষিণ শাখার সহ-সভাপতি মোহাম্মদ আরিফ এবং ভোলা সরকারি কলেজ শাখার সভাপতি মুহাম্মদ হাসানসহ জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা।

পদযাত্রা শেষে সমাবেশে জেলা সভাপতি বলেন, জুলাই বিপ্লবের দুই বছর পার হলেও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে এখনো আন্দোলন করতে হচ্ছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকার ক্ষমতায় আসার পরও পাঁচ মাসে এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, হাজারো শহীদের আত্মত্যাগ ও আহতদের ত্যাগের বিনিময়ে অর্জিত জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নে অবিলম্বে ‘জুলাই সনদ’ কার্যকর করতে হবে। একই সঙ্গে শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং ‘জুলাই জাদুঘর’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই বিপ্লব কোনো ব্যক্তি বা একক দলের অর্জন নয়; এটি সর্বস্তরের ছাত্র-জনতার সম্মিলিত গণঅভ্যুত্থান। তাই এর ইতিহাস বিকৃত বা একক কৃতিত্ব দাবি করার অপচেষ্টা থেকে সবাইকে বিরত থাকতে হবে।

বক্তারা আরও বলেন, যারা ‘জুলাই সনদে’ স্বাক্ষর করে আজ রাষ্ট্র পরিচালনায় অংশ নিয়েছেন, তাদের দ্রুত সনদের সব শর্ত বাস্তবায়ন করা উচিত। অন্যথায় শহীদদের আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান প্রদর্শিত হবে না।

সমাবেশ থেকে নেতারা অবিলম্বে ‘জুলাই জাদুঘর’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা এবং ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে হারাতে গিয়ে তান্ত্রিক বাঁচাতে পারলেন না নিজ দেশকেই

1

জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের বেত্রাঘাত ও মানসিক অত্যাচার

2

ভোলা কালেক্টরেট স্কুলে শতভাগ পাস, জিপিএ-৫ পেল ৬ শিক্ষার্থী

3

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু

4

ভারতে নতুন দলের আত্মপ্রকাশ, ফের ‘সংসদ চলো’ অভিযান

5

প্রধানমন্ত্রীর দিল্লি সফরের আগে ভারতের কাছে দুই প্রশ্ন ঢাকার

6

মুক্তিযুদ্ধের ৫৫ বছর পর শরীর থেকে বের করা হলো গুলি

7

৩২ নম্বরে ফুল দিতে এসে আটক কে এই যুবক

8

ঢাকার প্রধান সড়ক থেকে অটোরিকশা সরানোর নীতিগত সিদ্ধান্ত

9

স্কুল থেকে আর কখনো বাড়ি ফিরবে না জিসান

10

বিরোধীদের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী

11

ভোলায় বাসের বেপরোয়া গতিতে প্রাণ গেল শিশুর

12

মনপুরায় প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজসহ বিভিন্ন উপকরণ বিতর

13

আ.লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে : স্বরাষ্

14

ভারী বৃষ্টির কারণে মক্কায়, ‘রেড অ্যাল্যার্ট’ জারি

15

নারীর পর্দা মন্তব্য ঘিরে সংসদে উত্তেজনা, স্পিকারের কাছে অভিয

16

দেশজুড়ে বিদ্যুৎ নিয়ে সুখবর

17

সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফি

18

স্বাস্থ্য কমপ্লেক্সে অধিকাংশ চিকিৎসক অনুপস্থিত, সেবা না পেয়ে

19

বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত

20