আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাবিতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের দায়ে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার



চ্যানেল ভোলা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের দায়ে ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃতরা সবাই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থী। একইসঙ্গে সাময়িক বহিষ্কারাদেশ চলাকালে তারা বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসিক হলে অবস্থান করতে পারবেন না বলেও নির্দেশ দেয়া হয়েছে।


​শনিবার (৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বহিষ্কারের এই সিদ্ধান্ত জানানো হয়।

​অফিস আদেশে বলা হয়েছে, গত শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাতে ইতিহাস বিভাগের ৫৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জড়ো করা হয়। এরপর নবীনবরণের নামে তাদের গালিগালাজ এবং শারীরিক ও মানসিক নির্যাতন করেন অভিযুক্তরা। তাদের এই কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের ‘ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮’ এর পরিপন্থী। এ কারণেই অভিযুক্তদের বিরুদ্ধে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

​এর আগে শুক্রবার গভীর রাতে বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ মাঠে নবীনদের ‘ম্যানার শেখানোর’ নামে র‍্যাগিংয়ের অভিযোগ ওঠে। খবর পেয়ে প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১২ জনকে আটক করে নিরাপত্তা অফিসে নিয়ে যায়। সেখানে জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা র‍্যাগিংয়ের কথা স্বীকার করেন। পরবর্তীতে ভুক্তভোগী নবীনদের লিখিত অভিযোগ এবং অভিযুক্তদের লিখিত স্বীকারোক্তির ভিত্তিতে প্রাথমিক সত্যতা পেয়ে প্রশাসন বহিষ্কারের এই পদক্ষেপ নেয়।

​সাময়িক বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন- শহীদ তাজউদ্দীন আহমদ হলের নাছিম উদ্দিন মজুমদার, আল-বেরুনী হলের মো. মাহফুজুর রহমান অন্ত, আ ফ ম কামালউদ্দিন হলের মো. ইসফাক হাদী, মওলানা ভাসানী হলের কাজী শাহ জামসেদ আলম নাবিল ও সাইফুল্লাহ মানসুর আনান, শহীদ সালাম-বরকত হলের নাইম আহমেদ সজিব ও কার্তিক চন্দ্র রায়, শহীদ রফিক-জব্বার হলের আব্দুল্লাহ মাহদী ও শুভাশীষ রায় প্রান্ত এবং নবাব সলিমুল্লাহ হলের মো. আবু আবতাহী অনিক, মো. রায়হান খান ও মো. নাইমুল হাসান।

​বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে, প্রাথমিক পদক্ষেপ হিসেবে অভিযুক্তদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী তদন্ত সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে চূড়ান্ত শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার থেকে চলবে ‘পিংক বাস’, যাবে যেসব রুটে

1

শেখ হাসিনাকে ফেরত না দিয়ে রাজনীতির সুযোগ করে দিচ্ছে ভারত: রি

2

দৌলতখানে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

3

ক্যাম্পাসে এত ঘন ঘন মারামারি ছাত্রলীগও করে নাই: ফাতিমা জুমা

4

মেসিকে হারাতে গিয়ে তান্ত্রিক বাঁচাতে পারলেন না নিজ দেশকেই

5

কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে ফ্যাসিস্ট সরকার: এলজিআরডি মন্ত্রী

6

দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করলেন বাবা

7

লালমোহনে ২০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি আটক

8

চরফ্যাশনের মেঘনা নদী থেকে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

9

আড়াই বছর পর জানলেন মেয়ের জামাই ২৫ বিয়ে করেছেন

10

চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন একমাত্র ছেলে, অঝোরে

11

‘ফিল্মি’ কায়দায় ট্রাক থেকে মুরগি চুরি, পুলিশের অভিযানে নিহত

12

নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু কবে, জানালেন শিক্ষামন্ত্রী

13

দুর্গম চরাঞ্চলসহ ভোলায় প্রায় ৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপস

14

শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যের সাথে ভারতের সম্পৃক্ততা নেই:

15

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি বার্তা

16

গ্যাস দিন, না হলে বিল নেয়া বন্ধ করুন: কামাল হোসেন

17

বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১১ আগস্ট

18

জ্বালানি তেল আমদানিতে এক বছরে ব্যয় বেড়েছে ১০৭ শতাংশ

19

ভোলায় মেঘনার তীব্র ভাঙন, হুমকিতে দুই ইউনিয়নসহ শহর

20