আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাত্রদল নেত্রী প্রীতিকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট, কড়া জবাব ছাত্রদলের



রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস প্রিয়ার ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ক্যাম্পাসে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

প্রীতির রাজনৈতিক অবস্থান ও অতীত কর্মকাণ্ড নিয়ে প্রিয়ার বক্তব্যের পর পাল্টা জবাব দিয়েছেন প্রীতি।

পরে তার সমর্থনে অবস্থান নিয়েছেন রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিকুজ্জামান প্রীতমসহ সংগঠনটির নেতাকর্মী ও একাধিক সাধারণ শিক্ষার্থী।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজশাহী মহানগর শাখার পরিবেশবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রিয়া ফেসবুকে প্রীতি চৌধুরীর রাজনৈতিক অবস্থান ও অতীত কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন। ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতার সঙ্গে প্রীতির অতীত ঘনিষ্ঠতার অভিযোগ তুলে তাঁকে ‘সুযোগসন্ধানী’ বলেও মন্তব্য করেন তিনি।

এর জবাবে প্রীতি চৌধুরী ফেসবুক পোস্ট দেন। সেখানে তিনি প্রিয়ার বক্তব্যের প্রতিবাদ করেন। ব্যক্তিগত বিষয়কে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে অভিযোগ করে প্রীতিও প্রিয়ার রাজনৈতিক ভূমিকা ও মূল্যবোধ নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে প্রিয়ার সঙ্গে তার কথোপকথনসংক্রান্ত আরও কিছু স্ক্রিনশট ও তথ্য প্রকাশের ইঙ্গিত দেন তিনি।

প্রীতি চৌধুরী ২০২৪ সালের গণআন্দোলনে রাজশাহী কলেজে আন্দোলনে সক্রিয় ছিলেন বলে তাঁর সমর্থকেরা দাবি করছেন। তাঁকে ‘জুলাইযোদ্ধা’ হিসেবে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্টও দেওয়া হচ্ছে।

পাল্টাপাল্টি ফেসবুক পোস্টের মধ্যে প্রীতি চৌধুরীর পাশে দাঁড়িয়েছেন রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিকুজ্জামান প্রীতমসহ সংগঠনটির অন্য নেতাকর্মীরা।

ফেসবুক পোস্টে রাশিকুজ্জামান প্রীতম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে রাজশাহী কলেজে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রীতি চৌধুরী অগ্রণী ভূমিকা পালন করেছেন। ভয়ভীতি বা ব্যক্তিগত আক্রমণ চালিয়ে কোনো প্রতিবাদী কণ্ঠকে থামানো যাবে না বলেও উল্লেখ করেন তিনি।

প্রীতি চৌধুরীসহ সব ছাত্রীর মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীন মতপ্রকাশের অধিকার রক্ষায় তাঁরা ঐক্যবদ্ধ থাকবেন বলে জানান ছাত্রদলের এই নেতা।

পরবর্তীতে একাধিক নেতাকর্মী ও রাজশাহী কলেজের সাধারণ শিক্ষার্থী প্রীতির সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়ে ওঠে। সাইবার বুলিং ও ব্যক্তিগত আক্রমণের নিন্দা জানিয়ে সবার স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিতের দাবি জানান সকলে।

বিষয়টিকে ঘিরে বর্তমানে রাজশাহী কলেজের শিক্ষার্থীদের মধ্যেও রাজনৈতিক শিষ্টাচার ও সাইবার চর্চা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় টানা বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, পানির নিচে ৫ হাজা

1

আগামী ২৪-৪৮ ঘণ্টায় পাঁচ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা

2

জামায়াত আমিরকে প্রশংসায় ভাসালেন প্রতিমন্ত্রী শাহে আলম

3

চরফ্যাশনে ক্যান্সার রোগীর চিকিৎসায় প্রবাসীদের সহায়তার হাত

4

আমরা মাইর খাইনি, দিয়েছি: সালাহউদ্দিন আম্মার

5

ভোলার সাগরে বড় ঢেউ, পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত ট্রলা

6

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণে দাম

7

বরিশালে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

8

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না আজ

9

প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন

10

পাকিস্তানের পথে জিজেইউএসের মালিক মহিন, সঙ্গে ১৯ সদস্যের প্রত

11

বোরহানউদ্দিনে শুল্ক ফাঁকি দেওয়া বিপুল পরিমাণ সিগারেট জব্দ

12

জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের বেত্রাঘাত ও মানসিক অত্যাচার

13

মুক্তিযুদ্ধের ৫৫ বছর পর শরীর থেকে বের করা হলো গুলি

14

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু মাহি

15

চরফ্যাশনে ডাব ব্যবসায়ী আলাউদ্দিন হত্যার ঘটনায় দুই আসামি গ্রে

16

প্রায় ৫০ বছর পর জাপানে ভিসা ফি বৃদ্ধি, ১ জুলাই থেকে কার্যকর

17

পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শি

18

ফজরের নামাজের সিজদায় গিয়ে আর উঠলেন না ইমাম

19

চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, আছে ভূমিধসের আশঙ্কা

20