আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে পুকুরের দখল নিয়ে উত্তেজনা, হামলার অভিযোগে আহত ৩



এইচ এম নোমান চরফ্যাশন: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন জাহানপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে পুকুরে মাছ ছাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গর্ভবতী নারীসহ তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— ইব্রাহিম খলিল মুন্সি (৪০), তার অন্তঃসত্ত্বা স্ত্রী সালমা বেগম (২৮) এবং বড় ভাইয়ের স্ত্রী আরজু বেগম (৩৫)। আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী ইব্রাহিম খলিল মুন্সির অভিযোগ, তাদের বাড়ির পাশের দীর্ঘদিনের ভোগদখলীয় জমি ও পুকুরে তারা মাছ চাষ করে আসছেন। বৃহস্পতিবার কামাল মেম্বারের নেতৃত্বে আব্বাস ফরাজী, নুরুদ্দিন, রুবেল, নাসির, হারুনসহ ১২-১৩ জন সেখানে এসে জোরপূর্বক মাছ ছাড়ার চেষ্টা করেন।

তিনি দাবি করেন, এতে বাধা দিলে হামলাকারীরা দা, সেঁনি ও লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে তিনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী ও ভাবী আহত হন।

ইব্রাহিম খলিল আরও অভিযোগ করেন, জমিটি নিয়ে আদালতের নিষেধাজ্ঞা চলমান থাকা সত্ত্বেও প্রতিপক্ষ সেটি অমান্য করে দখলের চেষ্টা করছে এবং তাদের প্রাণনাশের হুমকিও দিচ্ছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কামাল মেম্বার। তিনি বলেন, "জমিটির মালিকানার বৈধ কাগজপত্র আমাদের কাছে রয়েছে। হামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।"

এ বিষয়ে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই প্রসঙ্গে উপদেষ্টাদের নিশানা করে বিস্ফোরক মন্তব্য পার্থ

1

কলেরা টিকার দ্বিতীয় ডোজ কবে, যেভাবে নিবন্ধন

2

টানা বৃষ্টির প্রভাবে চরফ্যাশনে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী

3

পে কমিশন পর্যালোচনায় উচ্চপর্যায়ের কমিটি, নেতৃত্বে অর্থমন্ত্র

4

লাশের পাশে ছাগল জবাই দিয়ে খেয়েছিলেন জিয়াউলসহ বড় অফিসাররা

5

মনপুরায় জনতা ঘাট আছে, নৌযান আছে—বাধা শুধু ভাঙা সড়ক

6

লালমোহনে জুয়ার আসর থেকে ৬ জন আটক

7

লালমোহনে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

8

মোদির বিশেষ ঘোষণার পরও দাবিতে অনড় আন্দোলনকারীরা

9

আড়াই বছর পর জানলেন মেয়ের জামাই ২৫ বিয়ে করেছেন

10

যারা ‘জয় বাংলা’ স্লোগান দিত, তারা এখন বিএনপি সেজেছে

11

‘দেশের প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্ববিদ্যালয়’: বরিশাল ব

12

আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

13

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়ন জমা দিল ১১ দলীয় জোট

14

মন্ত্রীদের ইনস্টাগ্রাম ‘রিলস’ বানানোর পরামর্শ দিলেন মোদি

15

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

16

লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১

17

আগস্টে কোনো রেমিট্যান্স আসেনি যে ৭ ব্যাংকে

18

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

19

ভয়াবহ বন্যা: যে প্রশ্নের উত্তর খুঁজতে দিশেহারা নেপাল

20