আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

কিডনি বিক্রির ‘বকেয়া’ সাড়ে ৯ লাখ টাকা না পেয়ে মামলা



কিডনি কেনাবেচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মূল হোতা জয়পুরহাটের কালাই উপজেলার বহুতি গ্রামের আব্দুস সাত্তারকে (৫৬) গ্রেফতার করেছে পুলিশ। কিডনি বিক্রির জন্য ১০ লাখ টাকার প্রলোভন দেখিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি তিনি। ‘বকেয়া’ টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে আইনের আশ্রয় নেন ঐ ব্যক্তি। গ্রেফতার সাত্তার কালাই উপজেলার বহুতি গ্রামের মৃত আব্দুল জব্বার খলিফার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আর্থিক সংকটে থাকা গাইবান্ধার গোবিন্দগঞ্জের মন্টু মিয়াকে টার্গেট করে কিডনি বিক্রির জন্য ১০ লাখ টাকার প্রলোভন দেখানো হয়। গত জানুয়ারির প্রথম সপ্তাহে তাকে অগ্রিম ৫০ হাজার টাকা দেওয়া হয়। পরে তাকে নেপালের একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একটি কিডনি নেওয়া হয়। দেশে ফেরার পর চুক্তি অনুযায়ী বাকি ৯ লাখ ৫০ হাজার টাকা চাইলে সাত্তারসহ অন্য দালালরা তা দিতে টালবাহানা করেন। প্রতিশ্রুত টাকা না পেয়ে গত ১৩ জুন মন্টু মিয়া জয়পুরহাট আমলি আদালতে মামলা করেন।

মামলায় বগুড়া সদর উপজেলার নিশিন্দারা গ্রামের সাব্বির আহমেদ, শিবগঞ্জ উপজেলার কিচক মল্লিকপাড়া গ্রামের সুমন আলী, কালাই উপজেলার পাইকপাড়া গ্রামের আব্দুল মান্নান ও সাইদুর রহমান, লওনা গ্রামের আব্দুস সাত্তার এবং নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছোট হোসেনপুর রাজাগঞ্জ এলাকার তারেক আজম ওরফে বাবলু চৌধুরীকে আসামি করা হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কালাইয়ে দীর্ঘদিন ধরে সক্রিয় কিডনি কেনাবেচার দালালচক্র দরিদ্র, ঋণগ্রস্ত ও আর্থিকভাবে অসচ্ছল মানুষকে টার্গেট করে। প্রশাসনের কড়া নজরদারির কারণে গত কয়েক বছর এদের কার্যক্রম কমে গেলেও গত এক বছর ধরে চক্রটি আবার সক্রিয় হয়ে উঠেছে। স্থানীয়ভাবে কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের ভেরেন্ডি, উলিপুর, সাতার, কুসুমসাড়া, অনিহার, ভাউজাপাতার, পাইকশ্বর ও ইন্দাহার; উদয়পুর ইউনিয়নের তালোড়া-বাইগুনি, বহুতি, মোহাইল, থল, বাগইল, মাস্তর, জয়পুর বহুতি, নওয়ানা বহুতি, দুর্গাপুর, উত্তর তেলিহার, ভুষা, কাশিপুর, দুধাইল, বিনইল ও পূর্বকৃষ্টপুর; আহম্মেদাবাদ ইউনিয়নের রাঘবপুর, বোড়াই, হারুঞ্জা, নওপাড়া ও বালাইট গ্রাম কিডনি কেনাবেচার সঙ্গে আলোচনায় এসেছে।

এ ছাড়া কালাই পৌরসভার আঁওড়া, থুপসারা, সিতাহার ও দুরুঞ্জ-নয়াপাড়া মহল্লা, জিন্দারপুর ইউনিয়নের এলতা, ইমামপুর, বেগুনগ্রাম, করিমপুর ও হাজিপুর-ঘাটুরিয়া এবং পুনট ইউনিয়নের জালাইগাড়ী, পাঁচগ্রাম, জগডুম্বর ও শান্তিনগর এলাকাতেও এ চক্রের তত্পরতার অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন, ১৯৯৯-এর ৯ ধারায় অঙ্গ-প্রত্যঙ্গের ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। এই অপরাধে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।

কালাই থানার ওসি (তদন্ত) দীপেন্দ্র নাথ সিংহ জানান, সাত্তারকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনালের টিকিটে আগুন, সর্বনিম্ন কত?

1

নরসিংদীতে ডাকাতদের হামলায় নিহত ১

2

পাচার করা অর্থ ফিরিয়ে আনতে জোরালো উদ্যোগ নিতে হবে

3

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭

4

চরফ্যাশন কারামাতিয়া মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়ন বিষয়ক সভা

5

সৌরবিদ্যুতে চার্জ হবে ব্যাটারিচালিত রিকশা, লাগবে নিবন্ধন

6

আমরা মাইর খাইনি, দিয়েছি: সালাহউদ্দিন আম্মার

7

অভিন্ন প্রশ্নপত্রে কাল থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

8

সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি সম্পূর্

9

লালমোহনে খালখনন প্রকল্প এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ

10

বোরহানউদ্দিনে চোর ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

11

ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

12

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক ক

13

ভঙ্গুর অর্থনীতিতেই দেশের হাল ধরেছে সরকার: স্থানীয় সরকার প্রত

14

বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার

15

মোবাইলে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল ম্যাচ

16

বাবার টাকা চুরি করে প্রেমিকার সঙ্গে রাতযাপন, আইফোন উপহার

17

১১ বছরের ছোট ক্রিকেটারের সাথে প্রেমের গুঞ্জনে ম্রুণাল ঠাকুর

18

বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী

19

বোরহানউদ্দিনে হকিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠ

20