আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে দিন



চ্যানেল ভোলা: মহাজাগতিক দৃশ্যের অপেক্ষায় থাকা বিজ্ঞানপ্রেমীদের জন্য এক রোমাঞ্চকর খবর। দুই বছরেরও বেশি সময় পর মহাকাশে দেখা যাবে এক বিরল পূর্ণ সূর্যগ্রহণ। আগামী ১২ আগস্ট চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে দাঁড়াবে, তখন সূর্যের আলো সম্পূর্ণভাবে ঢাকা পড়ে যাবে। এর ফলে পৃথিবীর কিছু সুনির্দিষ্ট অঞ্চলে দিনের বেলায়ও সাময়িকভাবে রাতের অন্ধকার ছেয়ে যাবে। খবর গালফ নিউজের।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্যমতে, চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে অবস্থান করে এবং চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়ে, তখনই পূর্ণ সূর্যগ্রহণ ঘটে। এই মহাজাগতিক ঘটনার কারণে নির্দিষ্ট কিছু এলাকা থেকে সূর্যকে সম্পূর্ণ আড়াল হতে দেখা যায়।

এবারের পূর্ণ সূর্যগ্রহণটি মূলত গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্পেন এবং উত্তর-পূর্ব পর্তুগালের কিছু অংশ থেকে সরাসরি দেখা যাবে। এসব অঞ্চলে ‘টোটালিটি’ বা সূর্য সম্পূর্ণ আড়াল হওয়ার মুহূর্তে দিনের আকাশ কিছু সময়ের জন্য পুরোপুরি অন্ধকার হয়ে যাবে। এ ছাড়া ইউরোপ, আফ্রিকা ও উত্তর আমেরিকার বিস্তীর্ণ এলাকায় আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে, যেখানে সূর্যের একটি অংশ চাঁদের আড়ালে থাকবে।

ইউরোপীয় মহাকাশ সংস্থার তথ্য অনুযায়ী, ইউরোপের মূল ভূখণ্ড থেকে সর্বশেষ পূর্ণ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ২০০৬ সালে। আর স্পেনের মূল ভূখণ্ড থেকে এমন ঘটনা শেষবার দেখা গিয়েছিল ১৯০৫ সালে। ফলে স্পেনের মানুষের জন্য এটি শত বছরেরও বেশি সময় পর এক ঐতিহাসিক মুহূর্ত। এবারের গ্রহণে গ্রিনল্যান্ডের দর্শকেরা দুই মিনিটেরও বেশি সময় ধরে পূর্ণ সূর্যগ্রহণ উপভোগ করতে পারবেন। অন্যদিকে উত্তর স্পেনে এই পূর্ণ অন্ধকার বজায় থাকবে মাত্র ২০ সেকেন্ডের মতো।

এদিকে সূর্যগ্রহণ দেখার ক্ষেত্রে চোখের সুরক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, বিশেষ সুরক্ষা চশমা ছাড়া কখনোই সরাসরি সূর্যের দিকে তাকানো নিরাপদ নয়। শুধুমাত্র পূর্ণ সূর্যগ্রহণের ওই নির্দিষ্ট সময়টুকুতে, যখন সূর্য পুরোপুরি চাঁদের আড়ালে ঢাকা থাকে, কেবল তখনই খালি চোখে দেখা সম্ভব। তবে সূর্যের আলো সামান্য ফিরে আসার সঙ্গে সঙ্গেই অবশ্যই আন্তর্জাতিক মানসম্পন্ন গ্রহণ-চশমা (আইএসও সার্টিফাইড সোলার ভিউয়ার) ব্যবহার করতে হবে।

নাসা স্পষ্ট সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, সাধারণ সানগ্লাস কোনোভাবেই এই বিশেষ গ্রহণ-চশমার বিকল্প নয়। এ ছাড়া ছেঁড়া, আঁচড়যুক্ত বা ক্ষতিগ্রস্ত চশমা ব্যবহার করা থেকেও বিরত থাকতে হবে। এমনকি গ্রহণ-চশমা পরে কোনো ধরনের টেলিস্কোপ, দূরবীন বা ক্যামেরার লেন্স দিয়ে সরাসরি সূর্যের দিকে তাকানোও সমান বিপজ্জনক। কারণ সোলার ফিল্টার ছাড়া এসব যন্ত্রের মাধ্যমে আসা সূর্যের তীব্র আলো চোখের রেটিনার মারাত্মক ও স্থায়ী ক্ষতি করতে পারে।                                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে বর্তমানে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: স্থানীয় সরকারমন্ত্র

1

মাত্র ১ বছর ৩ মাসে কোরআনের হাফেজ ১৪ বছরের নবীন

2

ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ জরিমানা

3

সাজেকে পাঁচ শতাধিক পর্যটক আটকা, নিরাপত্তা বহরের নির্দেশনা মে

4

যুবককে ফাঁদে ফেলে আপত্তিকর ছবি তুলে ভয়ভীতি দেখাতেন বৃষ্টি ও

5

হাদির খুনি ও হাসিনাকে দ্রুত ফেরত দেবে ভারত, আশা বাংলাদেশের

6

সমাজকল্যাণ তহবিল থেকে ভোলায় ৩ জনকে চিকিৎসা সহায়তা

7

কাঁচামরিচের দামের ঝালে পুড়ছে সাধারণ ক্রেতা

8

ভোলায় Bangla QR ব্যবহারে জনসচেতনতায় ব্যাংক এশিয়ার প্রচারণা

9

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদকে বিসিআরএসের অভিনন্দন

10

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

11

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

12

ভিডিও এডিটর নেবে চ্যানেল ভোলা

13

হাজার কোটি টাকার বেড়িবাঁধ, তবু কেন আতঙ্কে মনপুরার মানুষ?

14

নতুন বাজেট আজ থেকে কার্যকর, কী থাকছে নতুন অর্থবছরে?

15

বার্গার খেয়ে পদ হারালেন ‘ককরোচ পার্টির’ মুখপাত্র

16

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা নিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে

17

আওয়ামী লীগের গোপন কর্মসূচির প্রস্তুতির প্রতিবাদে দক্ষিণ আইচ

18

শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধু

19

‘সাদিক কায়েম জামায়াতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হা

20