আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

সালমানের স্টুডিও ভাঙচুরে বিএনপিকে নিয়ে আসিফের স্ট্যাটাসে বিস্ফোরক তথ্য

 

Brother IT Digital

সম্প্রতি রাজধানীর ইসিবি চত্বর এলাকায় সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরে বিএনপির স্থানীয় দুই নেতার অনুসারীরা নেতৃত্ব দিয়েছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (০৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

আসিফ মাহমুদ বলেন, ‘স্টুডিওতে হামলায় দুটি বাহিনী ছিল। এর একটি ভাষানটেক বিএনপির আহ্বায়ক ইব্রাহিম ওরফে ‘কিলার ইব্রাহিমের’ এবং অন্যটি বিএনপির ৯১ নম্বর ওয়ার্ডের তৎকালীন সভাপতি মফিজুর রহমান মামুনের। হামলায় ইব্রাহিমের লোকজনের সংখ্যা বেশি ছিল বলেও দাবি করেন তিনি।’

তিনি বলেন, ‘হামলার পর প্রথম আলোর প্রতিবেদনের প্রেক্ষাপটে বিএনপি মামুনকে বহিষ্কার করেছে। তবে হামলার সময় তিনি বিএনপির সভাপতি ছিলেন। আবার ইব্রাহিম ও মামুন দুজনের বাহিনিই ‘ফোর স্টার গ্রুপের’ সঙ্গে যুক্ত বলে প্রথম আলোর অনুসন্ধানে উঠে এসেছে। এসব বাহিনির বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখলসহ নানা অপরাধের অভিযোগও নতুন নয়।’

সালমান মুক্তাদির বিএনপির দিকে আঙুল তোলার পর দলটির প্রতিক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই মুখপাত্র।

বিষয়টি নিয়ে এনসিপির এ নেতা পোস্টে আরও বলেন, ‘তারপরও সালমান যখন বিএনপির দিকে আঙুল তুলল, তখন বিএনপির রাগ দেখে মনে হলো, স্টুডিও গুড়িয়ে দেওয়ার থেকে চাঁদাবাজ বলাটাই এখানে আসল অপরাধ। আরে ভাই, যারা এলাকায় চাঁদাবাজি দখলবাজির জন্য পরিচিত, তারা হামলা করতে গেলে গায়ে তো আর ব্যাজ লাগিয়ে যাবে না যে আজ চাঁদা নিতে আসিনি, শুধু স্টুডিও গুড়িয়ে দিতে এসেছি।’

আসিফ আরও বলেন, ‘সালমান কী বলেছে, সেটা নিয়ে এত রাগ না করে বরং সহজ প্রশ্নটার জবাব দিলেই হয়। হামলার সময় বিএনপির স্থানীয় নেতাদের বাহিনির লোকজন সেখানে গেল কেন? সালমান স্টুডিওতে গোলাপজল ছিটাতে?।’

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রোপার্টিজের আবাসন প্রকল্পে হামলার ঘটনা ঘটে। ওই সময় হামলাকারীরা ‘ব্রাউনফিশ’ নামে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাট চালান।

এ ঘটনায় নিউগিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া গত ২৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি

1

সীমান্ত হত্যা বন্ধে ভারতকে আন্তর্জাতিক আদালতে নিতে হবে: নাসী

2

বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?

3

জমি লিখে না দেয়ায় মাকে বাড়ি থেকে বের করে দিলো একমাত্র ছেলে

4

মির্জা ফখরুলকে করতালি দিয়ে অভিনন্দন

5

ভোলায় পার্থের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেয়েছেন ১০

6

শাওন কি শেখ হাসিনার চেয়েও পাওয়ারফুল, প্রশ্ন ছাত্রদল নেতার

7

এলপি গ্যাসের দাম কমবে নাকি বাড়বে, জানা যাবে আজ

8

‘শহীদ মুক্তিযোদ্ধার সন্তান’ দাবি ভুল ছিল, সংসদে স্বীকার জামা

9

রাতে শেষ হচ্ছে একাদশে ভর্তির আবেদন

10

ফেসবুক স্ট্যাটাস ঘিরে ফের আলোচনায় মেঘনা আলম

11

অন্তর্বর্তী সরকার ব‍্যর্থ বা ‘দুর্নীতিবাজ’ হলেও জুলাই কলঙ্কি

12

ভোলার লঞ্চে অসুস্থ যাত্রীকে চিকিৎসাসেবা দিলো কোস্টগার্ড

13

‘হ্যাঁ’ ভোটের রায় কার্যকর না হলে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উ

14

অবশেষে ‘ককরোচ’ বিতর্কে মুখ খুললেন ভারতের প্রধান বিচারপতি

15

টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত, পানিতে তলিয়ে গেছে ফসলের মাঠ ও

16

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা

17

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

18

ভোলা পুলিশ লাইন্সে আধুনিক হাসপাতাল ও এমআই সেন্টারের উদ্বোধন

19

শেখ হাসিনাকে নিয়ে শফিকুল আলমের বিস্ফোরক পোস্ট

20