আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

কোনো মিডিয়া মাফিয়ার কাছে গিয়ে সেজদা দেব না: হাসনাত



জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা কোনো মিডিয়া মাফিয়াদের কাছে গিয়ে সেজদা দেব না। জনগণের স্বার্থে, সত্য ও ন্যায়ের পক্ষে আমাদের অবস্থান অব্যাহত থাকবে।
সোমবার (২০ জুলাই) বিকেলে পিরোজপুরে এনসিপির কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে শহরের সিও অফিস মোড় থেকে শুরু হওয়া পদযাত্রা শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎হাসনাত আবদুল্লাহ বলেন, গণ-অভ্যুত্থানের সময় রাজপথে তারা বিকল্প রাজনীতির যে অঙ্গীকার করেছিলেন, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে এনসিপি কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে। নির্বাচনের আগে জনগণকে বলেছিলাম— ফ্রিতে ভোট দিন, আমরা ফ্রিতে সার্ভিস দেব। সেই প্রতিশ্রুতি রক্ষায় আমরা জনগণের পক্ষে কথা বলে যাচ্ছি।
‎সংসদে নিজের ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত পাঁচ মাসে তিনি কোনো রক্তচক্ষুকে ভয় পাননি। মিডিয়া মাফিয়া, ভূমিখেকো, ব্যাংক লুটেরা ও ভোটচোরদের বিরুদ্ধে সংসদে এবং রাজপথে সোচ্চার থেকেছেন।



হাসনাত অভিযোগ করে বলেন, দেশের সম্পদ লুটের সংস্কৃতি বন্ধ করতে হবে এবং দুর্নীতি, দখলদারিত্ব ও লুটপাটের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
‎পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির রাজনৈতিক পরিষদ সদস্য আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান, পিরোজপুর জেলা এনসিপির আহ্বায়ক হুমায়ুন কবিরসহ স্থানীয় নেতারা।
‎সভায় হাসনাত আবদুল্লাহ এনসিপির সদস্য সচিব মাইনুল হাসান মুন্নাকে পিরোজপুর পৌরসভার মেয়র পদে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
‎পথসভায় জেলা ও উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। বক্তারা গণতন্ত্র, জবাবদিহিতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় এনসিপির রাজনৈতিক কর্মসূচি সফল করার আহ্বান জানান।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় বিএনপি কার্যালয়ে ডেকে নিয়ে মাথা ন্যাড়া করার অভিযোগে

1

এসএসসির ফল প্রকাশ: ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি

2

ব্রাজিল সমর্থকদের ছু/রিকা/ঘাতে আর্জেন্টিনা সমর্থক নি/হত

3

রেলসেতুর নিচের মাটি প্রয়োজনেই কাটা হয়েছে, ঝুঁকি নেই: রেলমন্ত

4

জুলাই শহীদ দিবসে ভোলার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি

5

হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার

6

রামগতি ও বোরহানউদ্দিনে ২ হাজার ২১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

7

আসিফ-আখতারের মেস ভাড়া আমি সংগ্রহ করে দিতাম: রাশেদ খাঁন

8

বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার চীন

9

লালমোহনে ২২ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

10

আজ থেকে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর

11

দুই হত্যাচেষ্টা মামলায় ভোলার সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দ

12

চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

13

'ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে'

14

রাকসু থেকে ২৪ লাখ টাকা উত্তোলন আম্মারের, হিসাব নেই ১৮ লাখের

15

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি : আসিফ ন

16

সীমান্ত নয়, কেরানীগঞ্জেই ইয়াবা কারখানা; মূলহোতাসহ গ্রেপ্তার

17

গাইবান্ধায় বাড়ির আঙিনায় গাঁজার চাষ, যুবক গ্রেফতার

18

রাজপথে বিশৃঙ্খলা করলে কঠোরভাবে প্রতিরোধ করা হবে: প্রধানমন্ত্

19

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

20