আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে যুবককে মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগ, ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

 

Brother IT Digital

ভোলার বোরহানউদ্দিনে জন্মদিনের দাওয়াত দেওয়ার কথা বলে এক যুবককে ডেকে নিয়ে মারধর, দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন, মাদকদ্রব্য সামনে রেখে ভিডিও ধারণ এবং ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে টবগী ইউনিয়ন ছাত্রদলের দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন—টবগী ইউনিয়ন শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান পলিন ও সহদপ্তর সম্পাদক মো. ইমন হাওলাদার।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বোরহানউদ্দিন উপজেলা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৈতিক স্খলন ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি জন্মদিনের দাওয়াত দেওয়ার কথা বলে এক যুবককে নির্জন স্থানে ডেকে নেওয়া হয়। সেখানে তাকে মারধর, দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন এবং সামনে মাদকদ্রব্য রেখে ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, একপর্যায়ে ভুক্তভোগীর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মোট ৬০ হাজার টাকা নেওয়া হয়। পাশাপাশি প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইনও জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর অভিযোগের পর বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় এলে অভিযোগের গুরুত্ব বিবেচনায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় উপজেলা ছাত্রদল।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বোরহানউদ্দিন উপজেলা ছাত্রদলের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে মেহেদী হাসান পলিন ও ইমন হাওলাদারকে প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সব সাংগঠনিক কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে আইনগতভাবে কী ব্যবস্থা নেওয়া হয়েছে বা মামলার অগ্রগতি কী, তা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্যে নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনাকে নিয়ে সোহেল তাজের বিস্ফোরক স্ট্যাটাস

1

১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্

2

১ মণ দুধে গোসল করে জামায়াত ছাড়লেন স্থানীয় নেতা

3

ভোলায় স্বামী-স্ত্রীসহ 'জ্বীনের ৪ বাদশা' গ্রেফতার

4

প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা

5

দেশে আবারও একটা ভয়ের পরিবেশ দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

6

৪১ দেশে এনআইডি ও পাসপোর্ট সেবা নিয়ে প্রবাসীদের জন্য বড় সুখবর

7

প্রধানমন্ত্রীর ফটোগ্রাফারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

8

ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ

9

সরকার সবার আগে বাংলাদেশের পরিবর্তে দলীয়তন্ত্রকে প্রাধান্য দি

10

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর, প্রজ্ঞাপন কী ব

11

স্ত্রীর লাশ মর্গে রেখেই পালালেন স্বামী

12

নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শু

13

আবারও বন্ধ ইন্টারনেট, দিল্লিতে কী ঘটছে?

14

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা সীমিত করল ম

15

কোরআনের আয়াতের ব্যাখ্যা ঘিরে সংসদে বিতর্ক, বক্তব্য পর্যালোচন

16

৭৫ লাখ টাকার ফ্ল্যাট নিয়ে প্রতারণার মামলায় বিদিশা এরশাদ কারা

17

দেশজুড়ে ডেঙ্গুর ভয়াল থাবা, হাসপাতালগুলোতে ফুরিয়ে আসছে জায়গা

18

মন্ত্রীর পদত্যাগেও থামছে না ‘তেলাপোকা পার্টি’, আরও ৩ দাবি

19

জুলাই আন্দোলনে আহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন রায়হান আলী

20