আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

জুলাইয়ের শহীদরা আমাদের নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা



ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে নারী সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বেলা ৩টায় আয়োজিত এ অনুষ্ঠানে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের দুইজন সংসদ সদস্যকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়ীয়া জেলা মহিলা বিভাগীয় সেক্রেটারী শাহিনুর আক্তার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার দুই কৃতি সন্তান ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ এবং রোকেয়া বেগম।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে জোর দাবি জানান।

বিশেষ অতিথির বক্তব্যে জুলাই বিপ্লবের দ্বিতীয় সর্বকনিষ্ঠ শহীদ জাবের ইব্রাহিমের মা এমপি রোকেয়া বেগম আবেগাপ্লুত হয়ে পড়েন। শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, "জুলাইয়ের শহীদরা আমাদের নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা।" তিনি উপস্থিত নারী সমাজকে জুলাইয়ের চেতনা ও প্রেরণা বুকে ধারণ করে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উক্ত সংবর্ধনা ও নারী সমাবেশে স্থানীয় জামায়াতে ইসলামী মহিলা বিভাগের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দসহ বিপুল সংখ্যক নারী উপস্থিত ছিলেন। বক্তারা নারীদের সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি দেশসেবায় অগ্রণী ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।                                        


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়

1

দেশের ৩ জেলায় ফের বন্যার আশঙ্কা

2

ভারী বৃষ্টির প্রভাবে সিলেট-নেত্রকোনায় বাড়ছে বন্যার শঙ্কা

3

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটি, মুক্তিযুদ্ধ মন্ত্রণা

4

ভোলার চরে অস্ত্রের মুখে জিম্মি করে ২৩ মহিষ লুটের অভিযোগ

5

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

6

পাঁচ জেলায় ১ হাজার আশ্রয়কেন্দ্র চালু করেছে সরকার

7

মাঝে মাঝে কোনো কিছু ছেড়ে দেওয়াটাই ভালোবাসার সবচেয়ে বড় প্রকাশ

8

যথাযথ যত্ন না নেয়ায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা

9

জাতীয়করণের পথে চরফ্যাশন-মনপুরার ৩ শিক্ষা প্রতিষ্ঠান

10

ভোলায় অবৈধ তেলের গোডাউনে অগ্নিকাণ্ড

11

সবচেয়ে কম জিপিএ- ৫ এর হার বরিশাল বোর্ডে

12

প্রধানমন্ত্রী বন্যা দুর্গত এলাকায় না গিয়ে গেলেন বরিশাল: না

13

শুরু হয়েছে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন, যেভাবে করবেন

14

স্ত্রীর দুই মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন

15

ঢাকার প্রধান সড়ক থেকে অটোরিকশা সরানোর নীতিগত সিদ্ধান্ত

16

প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন

17

২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

18

একটি ফোনকলেই আইনি জটিলতায় ১৪ বছরের সংসার

19

গ্যাস সংকটে ভরসা ভোলার গ্যাস, বাধা শুধু পাইপলাইন

20