আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ভিডিও ফেসবুকে



চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল-পরবর্তী ৫৭ সেকেন্ডের একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টা ১০ মিনিটের দিকে ফেসবুকের মাধ্যমে ভিডিওটি প্রকাশ্যে আসে। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. মিজানুর রহমান তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘শেখের বেটি আইতাছে, বীর চট্টলা শেখ হাসিনাময়।’

ছড়িয়ে পড়া ওই ভিডিওটিতে দেখা যায়, মিছিলটির সময়সীমা ৫৭ সেকেন্ড। এতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের ছবিসংবলিত একটি ব্যানার নিয়ে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন। ভিডিওর গায়ে প্রকাশের তারিখ হিসেবে ‘২৭ আগস্ট, ২০২৬’ উল্লেখ করা হয়।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘জঙ্গিবাদের আস্তানা পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও’, এবং ‘আইতাছে রে আইতাছে, শেখ হাসিনা আইতাছে’ সহ সরকারবিরোধী ও সংগঠনটির রাজনৈতিক নানা স্লোগান দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. মিজানুর রহমানের নেতৃত্বেই মূলত এই মিছিলটি বের হয়। উপজেলার চট্টগ্রাম-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) প্রধান সড়কের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কালাবিবির দিঘীর মোড় সংলগ্ন এলাকায় ঝটিকা আকারে মিছিলটি করা হয়। ব্যানার নিয়ে কয়েক গজ হেঁটে ও স্লোগান দিয়েই নেতাকর্মীরা দ্রুত সেখান থেকে বিভিন্ন দিকে সরে পড়েন।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, বিভিন্ন মাধ্যমে বিষয়টি আমাদের নজরে এসেছে। তবে ঠিক কতক্ষণ আগে এবং কোথায় এটি করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত নিশ্চিত হওয়া যায়নি। আমি খোঁজ নিচ্ছি এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে খোঁজখবর নেওয়া হচ্ছে।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে দুই জুয়েলার্স থেকে ২৫৯ ভরি স্বর্ণ চুরি, উধাও ৫ নির

1

বিয়ের দুই মাসের মাথায় উধাও স্ত্রী, টাকা-কাগজপত্র নিয়ে নিখোঁজ

2

স্ত্রীর লাশ মর্গে রেখেই পালালেন স্বামী

3

দক্ষিণ আইচা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দো

4

প্রাথমিক শিক্ষকদের ধাপে ধাপে বেতন বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

5

স্বাস্থ্য কমপ্লেক্সে অধিকাংশ চিকিৎসক অনুপস্থিত, সেবা না পেয়ে

6

জুনের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা

7

৪ বছর পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

8

ভারতীয় ভিসা আবেদন জমার শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন

9

চট্টগ্রামের পাঁচ জেলায় ভূমিধসের সতর্কতা

10

রায়পুরে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার, আহত আরেক কন্যা

11

ভোলার লালমোহনে ৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

12

১২ অঞ্চলে ঘণ্টায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ২ নম্

13

৩৫ বছর আগে সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন যেভাবে হয়েছিল

14

জমিরের সঙ্গে মা'রা যাওয়া সেই তরুণী কে?

15

বোরহানউদ্দিনে মধ্যরাতে ভাই ভাই বেকারিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

16

ভোলায় যুব নেতৃত্ব উন্নয়ন বিষয়ক সক্ষমতা বৃদ্ধি কর্মশালা অনুষ্

17

বাবার টাকা চুরি করে প্রেমিকার সঙ্গে রাতযাপন, আইফোন উপহার

18

প্রবাসী ও শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ দূতাবাসের কড়া সতর্কবার

19

ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়ন

20