আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

পে-স্কেল বাস্তবায়ন হবে যে দুই ধাপে

 

Brother IT Digital

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতিক্ষিত নবম পে-স্কেল বাস্তবায়নের প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপনের প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে সচিব কমিটি ইতোমধ্যে খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে। অর্থ বিভাগ প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে চলতি সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে এটি উপস্থাপন করতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রস্তাবিত নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে সব গ্রেডে সমান হারে বেতন বাড়ানোর প্রস্তাব নেই। উচ্চ গ্রেডের তুলনায় নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন তুলনামূলক বেশি হারে বাড়ানোর সুপারিশ করেছে সচিব কমিটি।

খসড়া প্রস্তাবে নবম পে-স্কেল দুই ধাপে বাস্তবায়নের কথা বলা হয়েছে। প্রথম ধাপে মূল বেতন বাড়ানো হবে। দ্বিতীয় ধাপে ভাতাসহ অন্যান্য আর্থিক সুবিধা বাড়ানোর সুপারিশ রয়েছে।

মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটির গত বুধবারের বৈঠকে প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য নীতিগতভাবে চূড়ান্ত করা হয়েছে। তবে মন্ত্রিসভা প্রয়োজন অনুযায়ী প্রস্তাবের বিভিন্ন বিষয় পরিবর্তন বা সংশোধন করতে পারে। একই সঙ্গে পে-স্কেল কত ধাপে বাস্তবায়িত হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তও মন্ত্রিসভাই নেবে।

খসড়া পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে নবম পে-স্কেলের আংশিক বাস্তবায়ন শুরু করার কথা রয়েছে। এরপর ধাপে ধাপে এর পূর্ণ বাস্তবায়ন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২০২৮ সালের জানুয়ারি পর্যন্ত।

এদিকে নবম পে-স্কেল চূড়ান্ত করার ক্ষেত্রে বিচার বিভাগ-সংক্রান্ত কিছু জটিলতা তৈরি হয়েছে। এসব বিষয় সমাধানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে সাত সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে সরকার।                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির

1

ঘরের পেছন থেকে স্বামীর মাটিচাপা মরদেহ উদ্ধার, স্ত্রী আটক

2

৭৫ লাখ টাকার ফ্ল্যাট নিয়ে প্রতারণার মামলায় বিদিশা এরশাদ কারা

3

গাজীপুরে ভোলার দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

4

পিআইসিইউতে ডাক্তার নেই, বিল ২ লাখ; শিশুর মৃত্যুর পর স্বজনের

5

রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মুহাম্মদ ইউনূস!

6

ডেঙ্গু ঠেকাতে কনটেন্ট ক্রিয়েটরদের মাঠে নামার আহ্বান

7

হাসিনাকে ফেরতসহ যে শর্তে ভারত সফর করবেন তারেক রহমান

8

লালমোহনে তাবলীগ জামাতে এসে মারা গেলেন ব্রাহ্মণবাড়িয়ার মুসল্ল

9

জাসদ থেকে জামায়াত, এক ভিডিওতে শেষ এমপি নজরুলের রাজনৈতিক ক্যা

10

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

11

হান্নান মাসুদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

12

শিক্ষকের মেসেজে ‘হা হা রিঅ্যাক্ট’, কুবি শিক্ষার্থীর বিরুদ্ধে

13

এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলিতে নতুন সিদ্ধান্ত

14

গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রতিবাদে জামায়াতের মোমবাতি মিছিল

15

থ্রি-পিস পরে নৃত্য করা সেই বিএনপি নেতা বহিষ্কার

16

টানা বৃষ্টিতে বন্যার পানি কমলেও দুর্ভোগ কাটেনি, আরও বৃষ্টির

17

‘পরীক্ষা স্থগিত হয়নি কেন’, রুমিন ফারহানার প্রশ্নে মুখ খুললেন

18

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর তারিখ নির্ধারণ

19

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

20